সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫২Soma Majumder
দুর্গাপুজোর শুরুতেই হয় বোধন। অন্য দেবদেবীর পুজোর ক্ষেত্রে বোধনের ততটা গুরুত্ব না থাকলেও দুর্গাপুজোর বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন জানেন? কেনই বা পুজো শুরু আগে এই নিয়ম পালন করা হয়?
‘বোধন’ কথার মানে হচ্ছে জাগরণ বা জাগ্রহ করা। অর্থাৎ দেবীর নিদ্রাভঙ্গের উদ্যোগ। আসলে হিন্দু ধর্মে বছরকে দু’ভাগে ভাগ করা হয়। একটি দক্ষিণায়ন এবং অপরটি উত্তরায়ন। দক্ষিণায়নে দেবতাদের রাত্রি। আর উত্তরায়ন মানে দিন। শাস্ত্র মতে, শরৎকাল হল যে কোনও দেবদেবীর নিদ্রাকাল। পৃথিবীর এক বছরের সমান স্বর্গের একদিন। তাই সূর্যের উত্তরায়নকে বলা হয় দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে বলা হয় দেবতাদের রাত্রি।
বাংলায় দেবীর বোধনের সঙ্গে আবার রামায়ণের যোগ রয়েছে। বলা হয়, রাবণের বিনাশের জন্য রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন। যা নিয়ম অনুযায়ী ‘অকাল’। যে কারণে এই পুজোকে ‘অকালবোধন’ বলা হয়। শারদীয় পুজোয় ষষ্ঠীতে বোধন-মন্ত্রে এই বিষয়ে উল্লেখও রয়েছে। রামচন্দ্র অকালে দুর্গাকে পুজো করেছিলেন। তাই পুজো করার আগেই বোধন করে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন বলে কথিত রয়েছে।

আজকাল যতই মহালয়া থেকে পুজোর উদ্বোধন করা হোক না কেন দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে। দেবীর বোধন থেকে শুরু হয় মায়ের আরাধনা। ষষ্ঠী তিথিতে দুর্গার মুখের আবরণ উন্মোচন করা এই দিনের প্রধান কাজ হিসাবে গণ্য হয়।
মর্ত্যে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। ষষ্ঠীর সকালে কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। তারপর দশভূজার সামনে গোটা পূজা পর্বে কোনও বিঘ্ন না ঘটার প্রার্থনা করা হয়। ঘট ও জলেপূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করে সেখানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। তারপরই হয় দুর্গার বোধন। এছাড়াও বোধনের পরে থাকে অধিবাস, আমন্ত্রণের পর্ব। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীরকাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুর হয়। এভাবেই শেষ হয় ষষ্ঠীর আচার।মনে করা হয়, বোধনের মাধ্যমে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। এই নিয়মের পরেই সকল সকল দেব-দেবী এবং তার সঙ্গে মহিষাসুরেরও পুজো করা হয়। আগামীকাল ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজো। দেবীর বোধনের পর একে একে চলবে পুজোর সমস্ত নিয়ম। দশমীতে বিসর্জন হবে মায়ের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?