রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সর্বসমক্ষে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছেন শাহবাজ শরিফ সহ গোটা পাকিস্তানকে, জানেন এই ভারতীয় মহিলার পরিচয়? 

কৌশিক রয় | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন ‘সিঁদুর’ ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দাবি একেবারেই ভিত্তিহীন। রাষ্ট্রপুঞ্জে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেতাল গেহলট পাকিস্তানকে তাদের দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে রক্ষা করার অভিযোগে তীব্র আক্রমণ করেন। তাঁর বক্তব্য, ‘পরাজয়কে জয় হিসেবে তুলে ধরতেই পাকিস্তান ভুয়ো তথ্য ছড়াচ্ছে।’

গেহলট জানান, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সেনাঘাঁটিগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই ইসলামাবাদ সরাসরি ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে। তাঁর কটাক্ষ, ‘ভাঙাচোরা রানওয়ে আর পুড়ে যাওয়া হ্যাঙ্গার যদি পাকিস্তানের কাছে বিজয়ের প্রতীক হয়, তবে তাদের সেই ভ্রমেই থাকতে দিন। ওরা সেটা নিয়েই আনন্দ করুক।’ তিনি আরও বলেন, পাকিস্তানের কাজকর্ম নিছকই ‘অযৌক্তিক নাটকীয়তা’। 

পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জন্য দায়ী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে পাকিস্তান কীভাবে আড়াল করছে, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন গেহলট। পাশাপাশি মনে করিয়ে দেন, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকেও বছরের পর বছর পাকিস্তানই লালন পালন করেছিল, অথচ বিশ্বকে বিভ্রান্ত করতে সন্ত্রাসবিরোধী যুদ্ধে শরিক হওয়ার ভান করেছিল ইসলামাবাদ। গেহলটের ভাষায়, ‘কোনও নাটক বা মিথ্যা দিয়ে সত্য চাপা দেওয়া যায় না। এই সেই পাকিস্তান, যারা ২৫ এপ্রিল ২০২৫ তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের দায় থেকে বাঁচাতে মরিয়া চেষ্টা করেছিল।’

পেতাল গেহলটের ভাষণ রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পেতাল গেহলট দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টেরেতে মিডলবুরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে ভাষা ব্যাখ্যা ও অনুবাদে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এর আগে ভাষণ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।

দাবি করেছিলেন, কাশ্মীরের মানুষের উপর ভারত অত্যাচার চালায়। পাকিস্তানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ভারত। রাষ্ট্রপুঞ্জের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রতিনিধি বলেন, ‘এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আরও এক বার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন, যা দেশটির বিদেশনীতির অন্যতম অঙ্গ। তবে কোনও নাটক বা কোনও মিথ্যাভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে সে সময়ে পাকিস্তানের অবস্থান মনে করিয়ে দিয়েছেন তিনি।

বলেছেন, ‘এটাই সেই পাকিস্তান, যারা পহেলগাঁওয়ের ঘটনার পর গত ২৫ এপ্রিল রাষ্ট্রপুঞ্জে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এই দেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরনো। ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে, সে কথা ভুলে গেলে চলবে না।’ প্রসঙ্গত, শরিফ বলেছিলেন ‘কাশ্মীরের জনগণকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে, আমরা তাঁদের পাশে আছি। পাকিস্তান তাঁদের পাশে আছে। কাশ্মীরে ভারতের অত্যাচার একদিন বন্ধ হবেই।’

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেন পাক প্রধানমন্ত্রী। দাবি করেন, ওই চুক্তি স্থগিত করে ভারত আন্তর্জাতিক আইন ভেঙেছে। শনিবার তাঁর সেই সমস্ত মন্তব্যেরই জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০ তম সম্মেলন চলছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতারা সেখানে নিজেদের অবস্থান তুলে ধরছেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে আলোচনাও চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া