সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩১Soma Majumder
আয়রন আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ। রক্তে হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রনের ভূমিকা অপরিসীম। তবে অনেক সময় রক্তাল্পতা বা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাপ্লিমেন্ট খেতে হয়। যা চিকিৎসকের পরামর্শ মেনেই খাওয়া উচিত। নচেৎ শরীরে দেখা দিতে পারে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া।বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে তিনটি সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। তবে সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কোষ্ঠকাঠিন্য: আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার পর অনেক সময় মল শক্ত হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। হজমতন্ত্রে আয়রন পুরোপুরি শোষিত না হয়ে অন্ত্রে জমে জল শোষণ করে নেয়, ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
বমিভাব ও অস্বস্তি: খালি পেটে বা বেশি ডোজে আয়রন সাপ্লিমেন্ট খেলে পেটে জ্বালা, বমিভাব কিংবা খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। হজমের সময় আয়রন পাকস্থলীর আস্তরণে প্রভাব ফেলায় এউ ধরনের সমস্যা দেখা দেয়।
মলের রং কালো হয়ে যাওয়া: আয়রন শোষিত না হলে তার অতিরিক্ত অংশ মলের সঙ্গে বার হয়ে যায়। এতে মল গাঢ় বাদামী বা কালো রঙের হয়ে ওঠে। সাধারণত এটি ক্ষতিকারক নয়, তবে যদি রক্তের সঙ্গে মিশে যায় বা অন্য উপসর্গ যুক্ত হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কীভাবে সামলাবেন
কোষ্ঠকাঠিন্য রোধে ফাইবারসমৃদ্ধ খাবার যেমন ফল, শাকসবজি, ওটস ইত্যাদি খাওয়া উচিত। পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে স্টুল সফটনার ব্যবহার করা যেতে পারে।

বমিভাব এড়াতে খালি পেটে নয়, খাবারের সঙ্গে আয়রন ট্যাবলেট খেতে হবে। একবারে বড় ডোজ না নিয়ে ভাগ করে নেওয়া ভাল। প্রয়োজনে তরল আয়রন সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে।
মলের রং পরিবর্তন হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যদি এর সঙ্গে পেট ব্যথা, রক্তক্ষরণ, অস্বাভাবিক দুর্বলতা বা ওজন কমে যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, সঠিক ডোজ মেনে এবং খাবারের সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট নিলে বেশিরভাগ ক্ষেত্রেই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানো যায়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে আয়রন সাপ্লিমেন্ট শুরু করা উচিত নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?