রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মামলা দায়ের হতেই চৈতন্য ফিরল স্বামী চৈতন্যানন্দের, ছাত্রীদের 'দুষ্টু মেসেজ' পাঠানো বাবা কী করলেন জানেন?

কৌশিক রয় | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ১৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিজেরই ১৭ জন ছাত্রীকে রাতবিরেতে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বঘোষিত গডম্যান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। অভিযোগ, দিল্লির এক ইনস্টিটিউটের প্রায় ৩২ জন ছাত্রীকে যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ লিখে পাঠিয়েছেন তিনি। তবে চমকের এখানেই শেষ নয়। দিল্লির এই বাবার বিরুদ্ধে এবার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত বাবা ভুয়ো নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এফআইআর দায়ের হওয়ার পর সেই অ্যাকাউন্টগুলি থেকে প্রায় ৫০ থেকে ৫৫ লক্ষ টাকা তুলে নেন তিনি। 

তদন্তে জানা গেছে, সরস্বতী নাকি দুটি আলাদা নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন এবং অ্যাকাউন্ট খোলার সময় ও ট্রান্সফারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নথি জমা দিয়েছিলেন। পুলিশের দাবি, অভিযোগ দায়েরের পর থেকেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে টাকার লেনদেন চালিয়ে যাচ্ছিলেন। এদিকে, প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর আগাম জামিনের আবেদন শুক্রবার খারিজ করে দেন দিল্লির অতিরিক্ত সেশন বিচারক হরদীপ কৌর।

শুনানির পর বিচারক বলেন, 'বর্তমানে মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তকারী অফিসারের মতে, অভিযুক্তের হেফাজত প্রয়োজন পুরো প্রতারণা, ষড়যন্ত্র ও অর্থ আত্মসাতের চক্র উন্মোচনের জন্য। অভিযুক্ত বর্তমানে তাঁর দেওয়া ঠিকানায় অনুপস্থিত এবং তাঁর মোবাইল ফোন বন্ধ।' বিচারক আরও যোগ করেন, 'অভিযোগের গুরুত্ব ও অপরাধের গম্ভীরতা বিবেচনা করে আদালত আগাম জামিন দিতে অনিচ্ছুক।' অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে পুরোদমে তদন্ত চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।

জানা গেছে, একাধিক ছাত্রীকে রাতবিরেতে 'আই লাভ ইউ' মেসেজ পাঠাতেন। বিদেশ সফরে তাঁর সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আশ্রম প্রধান। এফ আই আর -এ জানা গেছে, এক ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাঁর নাম পরিবর্তনের জন্য জোরাজুরিও করেছিলেন ৬২ বছরের পার্থসারথি। একের পর এক ছাত্রীকে যৌন হেনস্থা। কখনও হোয়াটসঅ্যাপে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল মেসেজ। কখনও প্রকাশ্যে গালিগালাজ। কখনও আবার জোর করে সঙ্গম।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে পার্থসারথি শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ওই ইনস্টিটিউটে আর্থিকভাবে দুর্বল পরিবারের তরুণীরা ভর্তি হয়েছিলেন পোস্ট গ্রাজুয়েটের জন্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ জন তরুণী ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। যাদের মধ্যে ১৭ জন তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তরুণীদের অভিযোগ, স্বামী চৈতন্যনন্দ সরস্বতী প্রায়ই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। কটুক্তি করতেন তরুণীদের। নিত্যদিন অশ্লীল ভিডিও ও মেসেজ পাঠাতেন ফোনে। পাশাপাশি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যেও জোরাজুরি করতেন। 

তরুণীদের অভিযোগ, একাধিকবার অভিযুক্ত পার্থসারথির বিরুদ্ধে ইনস্টিটিউটের মহিলা শিক্ষা কর্মীদের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তাঁরাও স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর দাবি মেনে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। অবশেষে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানায় ছাত্রীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া