রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েন! দিনদুপুরে মহিলাকে চড় থাপ্পড় লাথি কয়েকজন পুরুষের, টেনেহিঁচড়ে প্রকাশ্যে চলল নির্মম অত্যাচার, শহরে চাঞ্চল্যকর ঘটনা

আর্যা ঘটক | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ২৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: তথ্যপ্রযুক্তির শহর বেঙ্গালুরুতে এ কোন বর্বরতা! দিনের ব্যস্ত সময়ে, প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে দোকানের বাইরে টেনেহিঁচড়ে এনে চলল নির্মম অত্যাচার। জুতো পরা পায়ে একের পর এক লাথি, সপাটে চড় মারা হল তাঁকে। অসহায় মহিলা প্রাণ ভিক্ষার আর্তি জানালেও প্রথমে কেউই এগিয়ে আসেনি। পরে অবশ্য কয়েকজন পথচারী হস্তক্ষেপ করেন। এহেন নৃশংস ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শহর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিষ্ক্রিয় প্রশাসন এবং জনতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শহরের অন্যতম ব্যস্ত এলাকা সিটি মার্কেটের অ্যাভিনিউ রোডে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, এক মহিলা একটি দোকানের বাইরে বসেছিলেন। হঠাৎই কয়েকজন পুরুষ সেখানে এসে তাঁর সঙ্গে বচসায় জড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে চুল ধরে টেনে রাস্তায় নামানো হয়। এরপর শুরু হয় পাশবিক অত্যাচার। এক ব্যক্তি রাগের বশে তাঁর সারা শরীরে এলোপাথাড়ি লাথি মারতে থাকেন। ভিডিওতে আরও দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মহিলার বুকে ও পেটে বেশ কয়েকবার লাথি মারেন। মারের চোটে মহিলা রাস্তায় পড়ে গেলেও রেহাই মেলেনি। চুলের মুঠি ধরে তুলে তাঁকে ফের মারা হয়। মহিলা হাত জোড় করে কাতর অনুনয় করলেও তাতে কর্ণপাত করেননি অভিযুক্তরা।

আরও পড়ুন: অবাক প্রেমকথা! সহপাঠীর মা-কেই বিয়ে করলেন যুবক, বয়সের ফারাক ২১ বছর, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অবাক নেটিজেনরা 

প্রথমে আশেপাশের লোকজন কার্যত দর্শকের ভূমিকা পালন করলেও, অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় কয়েকজন এগিয়ে এসে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করেন। ততক্ষণে অবশ্য যা ঘটার ঘটে গিয়েছে। পথচারীদের মধ্যে কেউ একজন পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করে দেন।

 

এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে এক ব্যক্তি লেখেন, “অ্যাভিনিউ রোডে তো দেখছি কোনও আইন- কানুনই নেই। মস্তানগুলো তো দেখছি নিজেদেরই আদালত মনে করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে। একজন অসহায় মহিলাকে জুতো পরা পায়ে লাথি মারার মতো অত্যাচার! একে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।”

 

এই পোস্টটি ভাইরাল হতেই নিন্দার ঝড় তুঙ্গে। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা করে বেঙ্গালুরু পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। মহিলাদের নিরাপত্তা এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। অনেকেরই মন্তব্য, “ভারতের সিলিকন ভ্যালিতে যদি দিনের আলোয় এই ঘটনা ঘটতে পারে, তবে দেশের বাকি জায়গার পরিস্থিতি কী, তা সহজেই অনুমেয়।”

 

ঘটনাটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধু আশ্বাস নয়, দোষীদের কঠোরতম শাস্তি চেয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। ঘটনার প্রেক্ষিতে অনেকেই দাবি করছেন, প্রযুক্তিগত উন্নতির শিখরে পৌঁছলেও সমাজের একাংশের মানসিকতা এখনও অন্ধকারে ডুবে রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া