সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শখের রং করার পরই রুক্ষ হয়ে যাচ্ছে চুল? পুজোয় এইসব ঘরোয়া নিয়মে যত্ন নিলেই হারাবে না চুলের জেল্লা

নিজস্ব সংবাদদাতা | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫০Soma Majumder

বেশ শখ করে সালোঁয় গিয়ে পছন্দের রং করালেন। খরচ হয়েছিল ভাল টাকাই। ভোলবলের পর সমাজমাধ্যমে ছবি পোস্ট করে প্রশংসাও পেয়েছিলেন। কিন্তু একি! কয়েক দিন যেতে না যেতেই ফিকে হয়ে যাচ্ছে হেয়ার কালার! সালোঁ কর্মীর উপর রাগে ফেটে পড়ছেন নিশ্চয়ই? তবে সত্যি কি শুধু তাঁরই দোষ? ভাল করে ভেবে দেখলে বুঝতে পারবেন চুলে রং করার পর নিয়মের অবহেলা করেছেন আপনিও। চুলে বাহারি  রং করার পর আপনার মতো এমন তিক্ত অভিজ্ঞতা অনেকেরই হয়। আসলে চুলে রং করার পর প্রয়োজন বিশেষ যত্ন। না হলে দ্রুত ফিকে হয়ে যেতে পারে রং।

চুলে রং করার পরে শ্যাম্পু করার জন্য অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করতেই হবে। এছাড়াও ঘন ঘন চুলে শ্যাম্পু করা চলবে না। আসলে চুলে রং বসতে খানিকটা সময় লাগে। তার আগে বার বার শ্যাম্পু করলে তাড়াতাড়ি রং ধুয়ে যেতে পারে। 

আরও পড়ুনঃ পুজোর দিনগুলোয় বৃষ্টির সিঁদুরে মেঘ! ঘরবন্দি হয়ে কীভাবে আনন্দে কাটাবেন? রইল হদিশ

কালার করার পর কী ধরনের শ্যাম্পু করছেন তা জরুরি। কারণ সালফেট যুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাই রং করানোর পর সালোঁর কর্মীর পরামর্শ অনুযায়ী বিশেষ শ্যাম্পু ব্যবহার করুন।  চুলে রং করানোর পর গরম জলে স্নান করা উচিত নয়। 

রং করার পর চুল রুক্ষ হয়ে গেলে অনেকে খুব তাড়াতাড়ি আরও নানা রকম ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এতে চুলের রং ফিকে হয়ে যেতে পারে। বরং চুলে জেল্লা আনতে বাড়িতে তৈরি বিভিন্ন রকম হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। 

শ্যাম্পু করার পর কখনও কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এতে আপনার চুলের উপর যেমন একটি সুরক্ষা স্তর তৈরি হয়। আবার চুল সহজেই রুক্ষ হয়ে যায় না। রং করা চুল ভাল থাকবে। রং করানোর পর চুলে ব্লো ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, কার্লারের মতো বৈদ্যুতিন সরঞ্জাম যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। এতে রং ফিকে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া