সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৮Soma Majumder
দিন কয়েক হল দুঃস্বপ্নের এক রাত পেরিয়েছে কলকাতা। পুজোর মুখে রেকর্ড বৃষ্টিতে ডুবে গিয়েছে শহর, বিধ্বস্ত হয়েছে জনজীবন। প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি পেরিয়ে সবে একটু ঘুরে দাঁড়াতে শুরু করেছে উৎসবনগরী। তার মাঝেই ফের আশঙ্কার মেঘ। আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপের জেরে বৃষ্টি নামতে পারে পুজোর দিনগুলোতেও।
তা হলে? সারা বছর যার জন্য হাপিত্যেশ অপেক্ষা, শারদীয়ার সেই মূল্যবান সময়টা কেটে যাবে বাড়িতেই? পুজোর আনন্দ সব মাটি? কে বলেছে? ঘরবন্দি যদি থাকতেও হয়, তবু উৎসবের আমেজ কিংবা মেজাজ কোনওটাই জলে ভেসে যাবেনা। ভাবছেন কীভাবে? রইল তারই হদিশ।
আড্ডা হবে খুব জমাটিঃ বৃষ্টি পড়লে না হয় ঠাকুর দেখার প্ল্যান ভেস্তে যেতে পারে। তা বলে দেখা হবে না, এমনটা নিশ্চয়ই নয়। বন্ধুরা, তুতো ভাইবোনেরা কিংবা আত্মীয়স্বজন মিলে বাড়িতেই জমুক না আড্ডার মৌতাত! কথা, গান, ইন্ডোর গেমস, হাসি-হুল্লোড়ের ফাঁকে মুখও চলুক সমানতালে। যদি বৃষ্টিতে কেউ আসতে না পারে, তবে বাড়ির মানুষগুলোই একদিন আড্ডা দিক না জমিয়ে। শেষ কবে মা-বাবর সঙ্গে জম্পেশ আড্ডা দিয়েছেন, মনে পড়ে?
ভজহরি মান্না শরণেঃ রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে খাওয়ার প্ল্যান ছিল। জল ঢালল বৃষ্টি। কুছ পরোয়া নেই! আপনিই বরং হয়ে যান এক দিনের ভজহরি মান্না! ইউটিউব আছে তো! পছন্দের রান্নার রেসিপি দেখে ইদানীং অনেকেই কিন্তু বাড়িতে দিব্যি রেঁধে ফেলছেন সুস্বাদু সব পদ। বলি, আপনি কম যাবেন নাকি?
মা দুর্গা অনলাইনঃ ঠাকুর দেখা হল না মন খারাপ। আজকাল টিভিতে নিউজচ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঠাকুর দেখার হাজারো সুযোগ। বাড়ি থেকে বেরোতে পারলেন না তো কী! বৃষ্টিতে ঘরে বসেই দেখে ফেলুন কলকাতা থেকে জেলা, এমনকী দেশ-বিদেশের ঠাকুর। কাদা বা ভিড় থেকে ঢের দূরে বসেই!
পর্দা-পারের গল্পঃ হলে গিয়ে সিনেমা দেখার সাধ না হয় মিটল না! ওটিটিতেই বরং জমিয়ে দেখুন পছন্দের সিনেমা অথবা ওয়েব সিরিজ। উৎসবের মরসুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ কনটেন্ট। বাড়িতে ল্যাপটপ, স্মার্ট টিভি বা হোম থিয়েটার নেই? নিদেনপক্ষে একটা সাদা বা হাল্কা রঙের খালি দেওয়াল আছে? একটা ছোট্ট মোবাইল প্রোজেক্টার কিনে ফেলুন ঝটপট। তারপর মোবাইলের অ্যাপ থেকে সোজা দেওয়ালে ধরা দেবে পছন্দের ওটিটি ছবি কিংবা সিরিজ।
বই যখন সইঃ বই পড়তে ভীষণ ভালবাসেন। এদিকে রোজকার জীবনযুদ্ধে সে সুযোগ মেলে কই! পুজোয় ঘরবন্দি থাকতে হলে তবে এই সময়টায় পড়ে ফেলুন বহুদিন ধরে জমিয়ে রাখা পছন্দের বইগুলো। মনের খিদে ভরপুর মিটবে!
মিশন হস্তশিল্পঃ ক্রাফট আপনার বরাবরের প্রিয়। ছোটবেলায় কত গ্রিটিংস কার্ড, ঘর সাজানোর কত টুকিটাকি, আত্মীয়-বন্ধুদের দেওয়ার উপহার বানাতেন নিজের হাতেই। সেপিয়া ফ্ল্যাশব্যাক থেকে সে সব দিন ফিরিয়ে আনুন বাস্তবের ইস্টম্যান কালারে। ঘরবন্দি থাকতে হলে বোর না হয়ে বরং আত্মীয়, বন্ধু বা বিশেষ মানুষটির জন্য বিজয়ার উপহার বানান নিজের হাতেই। চমক তো হবেই, সঙ্গে দেখুন কেমন চওড়া হয়ে যায় তাঁদের মুখের হাসি!
ভিডিয়ো কল জিন্দাবাদঃ ব্যস্ত জীবনের সাঁড়াশি চাপে কাছে থাকা মানুষজনের সঙ্গেই দেখা হয়না আজকাল। দূরে থাকা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে তো প্রশ্নই নেই। পুজোয় ঘরবন্দি থাকতে হলে বরং তাঁদের সঙ্গে জমিয়ে কথা বলুন। সম্পর্ক ঝালিয়ে নিলে আপনারই মন ভাল হবে, কথা বলার লোকও বাড়বে। ভিড়ের মধ্যে একলাটি হয়ে বাঁচার জমানায় সেটা কিন্তু বাড়তি পাওনা!
মি-টাইম জিন্দাবাদঃ কেরিয়ারকে কিংবা অন্য মানুষদের সময় দিতে গিয়ে, ঘরে-বাইরে কাজের চাপে নিজের কথাই ভাবা হয়না শেষমেশ। পুজোর দিনগুলো বাড়িতে কাটাতে বাধ্য হলে বরং নিজেকেই পুরোপুরি সময় দিয়ে দেখুন না। যা ইচ্ছে করুন, যেমনটা ভাল লাগে থাকুন, যা ইচ্ছে খান, ঘুমোন কিংবা গান শুনুন। এমন সুযোগ তো কমই মেলে!
পুজোতে ঘরবন্দি যদি বা হতে হয়, উৎসব ঠিকই আসবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?