সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৬Soma Majumder
জগতের নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত বিজ্ঞানের চর্চা চলছে। বিস্ময়কর গবেষণার ফলাফল দেখে চর্চার শেষ নেই। তেমনই নতুন এক গবেষণা বলছে, দিনের শুরুতে আপনার মূত্র শুধু দেহের জলশূন্যতার সংকেতই নয়, একইসঙ্গে মানসিক চাপ বা স্ট্রেসের মাত্রাও প্রকাশ করতে পারে। অর্থাৎ সকালের মূত্র পরীক্ষা করেই বোঝা যেতে পারে, আপনার শরীর ঠিক কতটা মানসিক চাপের মধ্যে রয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরে জলের ঘাটতি থাকলে একটি গুরুত্বপূর্ণ স্ট্রেস হরমোন কর্টিসল-এর মাত্রা বেড়ে যায়। কর্টিসল-ই আমাদের শরীরের প্রধান স্ট্রেস নিয়ন্ত্রক। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গেছে, যাদের মূত্র গাঢ়, তাদের কর্টিসল প্রতিক্রিয়া তুলনামূলক বেশি এবং তারা দ্রুত “অ্যাকিউট স্ট্রেস” বা আকস্মিক চাপের প্রতিক্রিয়া দেখায়।
আরও বিস্ময়কর বিষয় হল, এইসব অংশগ্রহণকারী নিজেরা কিন্তু অতিরিক্ত তৃষ্ণার কথা জানাননি। অর্থাৎ দেহে জলশূন্যতা থাকলেও তাঁরা তা অনুভব করতে পারেননি। এর ফলে বোঝা যায়, জলের ঘাটতি অজান্তেই শরীরের ভেতর চাপ বাড়িয়ে দিতে পারে।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, যখন শরীরে জলের অভাব হয়, তখন ভ্যাসোপ্রেসিন নামক একটি হরমোন নিঃসৃত হয়। এই হরমোন কিডনিকে জল ধরে রাখতে সাহায্য করে। কিন্তু একইসঙ্গে এটি শরীরের স্ট্রেস সিস্টেমও সক্রিয় করে ফেলে। ফলে দেহ অনিচ্ছাকৃতভাবেই চাপের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে।
বিশেষজ্ঞদের মতে, চাপ, ক্লান্তি, মাথা ভারী লাগা বা মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যার পেছনে অনেক সময় জলশূন্যতা দায়ী হতে পারে। সকালের মূত্রের গাঢ় রঙ-ই এক্ষেত্রে এক ধরনের প্রাথমিক সতর্ক সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত জল পান করলে শুধু শরীর হাইড্রেটেড থাকে না, স্ট্রেস হরমোনও নিয়ন্ত্রণে থাকে। এতে রক্তচাপ স্থিতিশীল হয়, মন ভাল থাকে এবং কাজের দক্ষতাও বাড়ে। তাই প্রতিদিন নিয়ম করে জল পান করা উচিত, বিশেষত ব্যস্ত সময় বা মানসিক চাপের মধ্যে জলপানের গুরুত্ব রয়েছে ।
দেহের ছোট্ট সংকেতগুলো কতটা গুরুত্বপূর্ণ তা যে আরও একবার মনে করিয়ে দিয়েছে গবেষণা। সকালে মূত্রের দিকে নজর রাখাই হতে পারে মানসিক চাপ মাপার সহজতম উপায়। আর পর্যাপ্ত পানি জল করা-এই সহজ অভ্যাসই পারে মানসিক ও শারীরিক সুস্থতার মূল চাবিকাঠি হতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?