সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিছক কুসংস্কার নয়, মস্তিষ্কের খেলাই আসলে ভাগ্য! বিজ্ঞানীদের চমকে দেওয়া দাবি ঘিরে জোর চর্চা

নিজস্ব সংবাদদাতা | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫২Soma Majumder

ভাগ্য কি নিছক কুসংস্কার, নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানের কোনও ব্যাখ্যা আছে? সাম্প্রতিক গবেষণা বলছে, ভাগ্য কোনও অলৌকিক শক্তি নয়, বরং মানুষের মস্তিষ্ক ও কোয়ান্টাম সম্ভাবনার পারস্পরিক সম্পর্কের ফল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। 

২০১৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল পদার্থবিজ্ঞানী ইলেকট্রনের ওপর বিশেষ এক পরীক্ষা চালান। যার ফলাফল দেখে তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে যান। বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে কণাগুলোর আচরণ পর্যবেক্ষকের প্রত্যাশার ওপর নির্ভর করে পরিবর্তিত হচ্ছিল। অর্থাৎ, গবেষকের মনে কী ধরনের ফলাফলের আশা আছে, সেটাই কণার আচরণকে প্রভাবিত করছিল। বহু পুরনো ধারণা এবার প্রমাণিত হল যে প্রত্যাশাই ফলাফলকে বদলে দিতে পারে।

এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'অবজারভার কোহেরেন্ট এফেক্ট'। বিশেষজ্ঞদের মতে, যখন কেউ আত্মবিশ্বাসের সঙ্গে ভাবে যে তার ভাগ্য সহায় হবে, তখন তার মনোযোগ বিশেষভাবে সক্রিয় হয়। এতে এমন অনেক সুযোগ চোখে পড়ে যা অন্যরা সহজেই এড়িয়ে যায়। একে কোনও অলৌকিক ক্ষমতা বলা যাবে না, এটি আসলে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কাজ, যা বাস্তবতাকে ফিল্টার করে আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে এমন সংকেতগুলোকেই সামনে আনে। 

সুইজারল্যান্ডের জুরিখে চালানো গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের ভাগ্যবান মনে করেন তারা অন্যদের তুলনায় তিন গুণ বেশি রাস্তায় টাকা খুঁজে পান, দ্রুত চাকরির প্রস্তাব পান এবং ব্যবসায়িক চুক্তিও সহজে সম্পন্ন করেন। কারণ একটাই তাঁদের মস্তিষ্ক এমন সংকেত অবহেলা করে না, যা অধিকাংশ মানুষের চোখ এড়িয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, কোয়ান্টামের যে নীতি সম্ভাবনার মধ্যে থেকে ফলাফল বেছে নেয়, সেটাই জীবনে “ভাগ্য” হিসেবে কাজ করে।

কোয়ান্টাম মডেল ব্যবহার করে আরেকটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের বলা হয় ফলাফল “অনুভব করতে”। অবাক করার মতো বিষয় হল, তাদের অনুমান পরিসংখ্যানের স্বাভাবিক সম্ভাবনার চেয়ে বেশি নির্ভুল প্রমাণিত হয়। এর মানে, চেতনা এমন প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে যা সম্পূর্ণ এলোমেলো হওয়ার কথা।

গবেষকদের মতে, ভাগ্য কোনও নিয়তির দান নয়, আবার কোনও অলৌকিক শক্তিও নয়। বরং এটি হল মনোযোগকে নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত করার দক্ষতা, যাতে কোয়ান্টাম সম্ভাবনা ব্যক্তির পক্ষে কাজ করতে শুরু করে। প্রতি মুহূর্তে পৃথিবী আমাদের সামনে অসংখ্য সম্ভাবনার দরজা খোলে। কোন দরজাটি খোলা হবে, সেটাই নির্ধারণ করে আমাদের মনোযোগ ও প্রত্যাশা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া