শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারতে বাড়ছে বীমা-র অভিযোগ, কী বলছেন বিশেষজ্ঞরা

সুমিত চক্রবর্তী | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতে বীমা খাতের গ্রাহকদের মধ্যে ক্রমশই সরকারি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। আইআরডিএআই (IRDAI)-এর বীমা ভরসা পোর্টাল এবং বীমা ওম্বাডসম্যানের মতো সরকারি চ্যানেলগুলোকে অধিকাংশ মানুষ জটিল ও সময়সাপেক্ষ বলে মনে করছেন। ফলে অনেকে সরাসরি বেসরকারি প্ল্যাটফর্মের দ্বারস্থ হচ্ছেন, যেগুলো দ্রুত ও সহজ সমাধানের প্রতিশ্রুতি দেয়।


বিশেষজ্ঞরা মনে করছেন, বীমা গ্রাহকের কাজে বড় ফাঁক রয়েছে। বেশিরভাগ গ্রাহক তাদের পলিসি ডকুমেন্ট ভালোভাবে বুঝতে পারেন না, অভিযোগ কীভাবে উপস্থাপন করতে হবে বা তাদের কী অধিকার রয়েছে, সেটাও জানেন না। সরকারি প্ল্যাটফর্ম যেমন বীমা ভরসা বা ওম্বাডসম্যান থাকলেও এগুলো ব্যবহার করতে গেলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হয়। বাস্তবে বেশিরভাগ মানুষ এই চ্যানেলের অস্তিত্ব সম্পর্কেই জানেন না। অনেকে কেবল বীমা কোম্পানির কল সেন্টারে ফোন করে সমস্যার সমাধান খোঁজেন, কিন্তু গ্রিভ্যান্স রেড্রেসাল অফিসার-এর কাছেও পৌঁছান না। অভিযোগ অমীমাংসিত থেকে গেলে অনেকেই ভরসা হারিয়ে ফেলেন। তখনই অনেকে বেসরকারি সমাধান প্ল্যাটফর্মের খোঁজে আসেন।

আরও পড়ুন: ভারতে বাড়ছে বিমানযাত্রীর সংখ্যা, লাভের অংশ কাদের পকেটে ঢুকছে


শুধু ২০২৫ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকেই ইনসুরেন্স সমাধানে ৪,০০৪টি সমস্যা এসেছে, যার আর্থিক মূল্য ৭৫ কোটিরও বেশি পূর্ববর্তী ত্রৈমাসিকের তুলনায় ৪৫% বৃদ্ধি। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ অভিযোগ স্বাস্থ্য বীমা সংক্রান্ত, বাকিগুলো জীবন বীমা ও মোটর বীমার অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত ১৮,০০০-এর বেশি অভিযোগ সামলেছে, যার মধ্যে বেশিরভাগই স্বাস্থ্য বীমা দাবি প্রত্যাখ্যান ও ভ্রান্ত বিক্রির সঙ্গে যুক্ত।


অন্যদিকে, সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩–২৪ সালে আইআরডিএআই-এর বীমা ভরসা পোর্টাল ২.১ লাখের বেশি অভিযোগ নিষ্পত্তি করেছে। বীমা ওম্বাডসম্যানের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৫২,৫৭৫টি মামলা। তবে সচেতনতার অভাবে এগুলোর ব্যবহার খুবই সীমিত। অনেক ক্ষেত্রে প্রক্রিয়া জটিল হওয়ায় বা দেরি হওয়ায় মানুষ বিমুখ হয়ে পড়ছেন। তাছাড়া, ওম্বাডসম্যানের রায় কেবল ৫০ লাখ টাকা পর্যন্ত বাধ্যতামূলক, বড় অঙ্কের বিরোধ অমীমাংসিত থেকে যায়।


এফওয়াই২৪-এ স্বাস্থ্য বীমা দাবির প্রত্যাখ্যানের পরিমাণ দাঁড়ায় ২৬,০০০ কোটি, যা আগের বছরের তুলনায় ১৯% বেশি। এর বেশিরভাগ ক্ষেত্রেই কারণ দেখানো হয়েছে কাগজপত্রের ঘাটতি বা তথাকথিত ‘নন-ডিসক্লোজার’। কিন্তু গ্রাহকেরা যখন চিকিৎসাজনিত জরুরি অবস্থার মধ্যে থাকেন, তখন এই অস্বীকৃতি আর্থিক চাপের সঙ্গে প্রবল মানসিক দুশ্চিন্তাও বাড়িয়ে দেয়। আইআরডিএআই অনেক সময় পোস্ট অফিসের মতো কাজ করে। তারা অভিযোগটি বীমা কোম্পানিকে পাঠিয়ে ব্যাখ্যা চায়। কোম্পানির ব্যাখ্যা সন্তোষজনক হলেই অভিযোগ বন্ধ হয়ে যায়। এখানে সক্রিয় হস্তক্ষেপ খুবই সীমিত।


বীমা ব্রোকার ব্যবহার করলে গ্রাহকের প্রিমিয়াম বাড়ে না, কারণ কমিশন প্রিমিয়ামের ভেতরেই অন্তর্ভুক্ত। সম্প্রতি ব্রোকারেজের উপর থেকে জিএসটি-ও বাদ দেওয়া হয়েছে। তার মতে, রিয়েল এস্টেটে যেমন রেরা আনা হয়েছিল, তেমনি স্বাস্থ্য বীমা খাতে একটি একক নিয়ন্ত্রক সংস্থা তৈরি হলে অনিয়ম কমবে এবং গ্রাহক সুরক্ষা বাড়বে। নতুন আইআরডিএআই চেয়ারম্যান দায়িত্ব নেওয়ায় আগামী ২–৩ মাসে সংস্কারের জন্য চাপ সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে বলেও আশা থাকছে। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া