মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৬Soma Majumder
মহিলাদের প্রজনন স্বাস্থ্য নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। যার মধ্যে দুটি সাধারণ সমস্যা হল পিসিওএস আর পিসিওডি। নামের মিলের কারণে এই দুই সমস্যাকে অনেক সময় একই রোগ বলে মনে করা হয়। কিন্তু বাস্তবে তা নয়। ঠিক কী এই দুই রোগ? কীভাবে পার্থক্য বুঝবেন? সেবিষয়ে বিস্তারিত জানালেন আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালটেন্ট ড. বাণী কুমার মিত্র।
পিসিওএস কী? এটি আসলে একটি জটিল মেটাবলিক ও হরমোনজনিত সমস্যা, যা প্রজনন বয়সি মহিলাদের মধ্যে দেখা যায়। এই রোগে অনিয়মিত ঋতুস্রাব, শরীরে অতিরিক্ত লোম, ব্রণ, ওজন বেড়ে যাওয়া এমনকী বন্ধ্যাত্বের সমস্যা পর্যন্ত হতে পারে। পিসিওএস-এ ডিম্বাশয় অস্বাভাবিক পরিমাণে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন তৈরি করে। এর ফলে শুধু ঋতুস্রাব চক্রই নয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর হৃদরোগের ঝুঁকিও বাড়ে।
অন্যদিকে পিসিওডি হলে ডিম্বাশয়ে ছোট ছোট একাধিক সিস্ট তৈরি হয়, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে। পিসিওডি-তে অনিয়মিত ঋতুস্রাব আর ওজন বৃদ্ধির মতো উপসর্গ দেখা যায়। এটি তুলনামূলকভাবে কম গুরুতর এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণে আনা যায়। তবে অবহেলা করলে এটিও দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে।

পিসিওএস ও পিসিওএস-এর কেন বিভ্রান্তি হয়? অনেক মহিলা ঋতুস্রাবের অনিয়ম, ওজনের ওঠানামা বা ব্রণকে সাধারণ সমস্যা মনে করেন। যার জন্য চিকিৎসায় অবহেলা করে যান। এর ফলে রোগ ধরা পড়তে দেরি হয়। বিশেষ করে পিসিওএস চিকিৎসাহীন অবস্থায় মানসিক স্বাস্থ্য, ডায়াবেটিস আর মেটাবলিক সিনড্রোমের মতো বড় ঝুঁকি তৈরি করে।
পিসিওএস আর পিসিওডি দুটি সমস্যা নিয়ন্ত্রণে আনতেই প্রথমে জীবনধারায় পরিবর্তন আনা জরুরি। সঙ্গে নিয়মিত শরীরচর্চা, ফাইবারসমৃদ্ধ ও কম চিনি যুক্ত খাবার খাওয়া, স্ট্রেস কমানো আর পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। পিসিওএস রোগীদের ক্ষেত্রে হরমোন নিয়ন্ত্রণে আনতে ওষুধের প্রয়োজন হয়। পিসিওডি অনেকাংশে স্বাস্থ্যকর অভ্যাসেই নিয়ন্ত্রণে আসে। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।
বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসকে 'পিসিওএস সচেতনতা মাস' হিসেবে পালন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব, অতিরিক্ত লোম, হঠাৎ ওজন বৃদ্ধি বা দীর্ঘস্থায়ী ব্রণকে অবহেলা করা উচিত নয়। এক্ষেত্রে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি ১০ জনে অন্তত একজন মহিলা পিসিওএস-এ ভোগেন। ভারতে এই হার ১০–২০% এর মধ্যে, তবে অনেক ক্ষেত্রেই রোগ ধরা পড়ে না সচেতনতার অভাবে। গবেষণা অনুযায়ী, পিসিওএস আক্রান্ত মহিলাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে ২–৩ গুণ বেশি থাকে। প্রায় ৭০% রোগীর প্রজনন ক্ষমতা প্রভাব পড়ে। তবে সুখবর হল, নিয়মিত চিকিৎসা আর স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ৭০–৮০% মহিলা লক্ষণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শুধু শারীরিক নয়, পিসিওএস ও পিসিওডি মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। ব্রণ, অতিরিক্ত ওজন বা বন্ধ্যাত্বের মতো সমস্যা মহিলাদের হতাশায় ফেলে দেয়। তাই পরিবার ও সমাজে খোলামেলা আলোচনা, সহায়তা আর সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি। একথা ঠিক যে পিসিওএস ও পিসিওডি আলাদা রোগ। তবে দুটোই প্রজনন স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। সময়মতো সঠিক চিকিৎসা, সচেতনতা এবং জীবনধারায় পরিবর্তন আনলেই এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?