বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়েও থমকে গেল রাজ্য কংগ্রেসের দুর্গাপুজো। প্যান্ডেল, প্রতিমা থেকে শুরু করে মায় পুরোহিত ঠিক করা, সমস্ত কিছু হয়ে গেলেও শেষপর্যন্ত জায়গার অভাবে এবছর পুজো আর শেষপর্যন্ত করে ওঠা গেল না। খুলে ফেলতে হয়েছে প্যান্ডেল। জানিয়ে দিতে হয়েছে পুরোহিত এবং আমন্ত্রিত সকলকে। পুজোর আয়োজক রাজ্য যুব কংগ্রেসের বিধাননগর ইউনিট।
গতবার যখন বিধাননগরের যুব কংগ্রেসের সদস্যরা এই পুজোর আয়োজন করেন তখন তাঁরা জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য হল পুজোর মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া।
আরও পড়ুন: ভারতে বাড়ছে বিমানযাত্রীর সংখ্যা, লাভের অংশ কাদের পকেটে ঢুকছে
পুজো শুরু করার পিছনে বিধাননগর যুব কংগ্রেসের যুক্তি ছিল, কংগ্রেসের নেতৃবৃন্দ আলাদা আলাদা করে বিভিন্ন পুজোর সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি দলের তরফে কোনও পুজোর আয়োজন করা হয়নি। সেজন্যই দলের ব্যানারে তাঁরা এই পুজোর আয়োজন করেছেন। পুজোয় দলের অতীতের নেতৃবৃন্দ যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, উমেশ চন্দ্র ব্যানার্জী-সহ জহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী এবং বর্তমান নেতা রাহুল গান্ধীর ছবি যুব কংগ্রেসের পক্ষ থেকে প্যান্ডেলে রাখা হয়েছিল। পুজো কমিটির পক্ষে বিধাননগর যুব কংগ্রেসের সভাপতি মৃগাঙ্ক মল্লিক জানিয়েছিলেন, 'পুজোতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার পিছনে আমাদের একটাই লক্ষ্য হল সকল বিভেদ ঘুচিয়ে একসঙ্গে পথ চলা।'
উদ্যোক্তারা জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তখন তিনি নিজে একটি দুর্গাপুজো করতেন। এবছর যখন তাঁর মেয়ে অনিতা বসু পাফ-এর সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি খুশি হয়ে এই পুজো কমিটিকে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত পুজো না হওয়ার জন্য সেগুলো আর কাজে লাগানো গেল না।
বিষয়টির পিছনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে বলে অভিযোগ করেছেন মৃগাঙ্ক। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, 'মূল বিষয়টি হল আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই পুজোটা আমরা এবছর করতে পারলাম না। একেবারে শেষমুহূর্তে জায়গার সমস্যা হওয়ায় আমরা আর নতুন করে কোনো জায়গার ব্যবস্থা করতে পারলাম না। বাধ্য হয়েই পুজো না করার সিদ্ধান্ত নিতে হল।' এবিষয়ে রাজ্য কংগ্রেসের বক্তব্য জানতে চাওয়ার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?