শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইতালিতে ১০ লক্ষ মানুষের সাধারণ ধর্মঘট: প্যালেস্তাইনের পাশে দাঁড়াল শ্রমিকরা

সৌরভ গোস্বামী | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ০৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের প্রতি সংহতি জানাতে এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলা–কে সমর্থন করতে ইতালিজুড়ে এক মিলিয়ন মানুষ সাধারণ ধর্মঘটে অংশ নিল। বন্দর, রেলস্টেশন, ও প্রধান সড়কজংশন অচল করে দেয় শ্রমিকরা। ইউরোপীয় নেতারা যখন জাতিসংঘ মঞ্চে ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছেন, তখন ইতালির শ্রমজীবী মানুষ এক সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরল।

রোমে তিন লক্ষের মিছিল সংগঠিত হয়। রোমের কেন্দ্রীয় রেলস্টেশন দখল করে রাস্তায় নামে অন্তত তিন লক্ষ বিক্ষোভকারী। আন্দোলনের ডাক আসে জেনোয়ার নৌ-শ্রমিকদের কাছ থেকে। ফায়ারফাইটার ইউনিয়নের প্রতিনিধি জানান, “প্রথম প্রতিক্রিয়াশীল হিসেবে আমরা কখনও গণহত্যার সহযোগী হব না। সরকার আমাদেরকে অস্ত্র প্রতিযোগিতার ফাঁদে ফেলছে, তাই আমরা রাস্তায় নেমেছি।”

বন্দর নগরীগুলো অচল হয়ে যায় বলে খবর করেছে আন্তর্জাতিক মিডিয়া। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা রওনা দেওয়ার আগে জেনোয়ার শ্রমিক সংগঠন CALP ঘোষণা করেছিল—ইজরায়েল ফ্লোটিলাকে আক্রমণ করলে বা আটকালে তারা বন্দরের কাজ বন্ধ করে দেবে। সেই প্রতিশ্রুতিই পূরণ হলো ২২ সেপ্টেম্বর। হাজার হাজার শ্রমিক জেনোয়ার বন্দর বন্ধ করে দেয় সকাল থেকেই। ত্রিয়েস্তে, ভেনিস ও লিভোর্নোর মতো গুরুত্বপূর্ণ বন্দর শহরেও একই দৃশ্য দেখা যায়। একইসাথে বোলোনিয়া, মিলান, তুরিন, নেপলস, সিসিলি ও সার্ডিনিয়াসহ দেশের প্রায় সব জায়গায় শিক্ষক, ছাত্র, অভিভাবক একসাথে স্কুল-কলেজ ছেড়ে রাস্তায় নামে। তাদের স্লোগান একটাই— “মুক্ত হোক প্যালেস্টাইন।”

আরও পড়ুন: গাজা গণহত্যা: মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে বিস্ফোরক দাবি দুই গবেষকের!

“অস্ত্রবাণিজ্য ও সম্পর্ক ছিন্ন করো”- এই দাবি ওঠে ধর্মঘট থেকে।  জেনোয়ার অবরোধস্থল থেকে বামপন্থী দল Potere al Popolo-র নেতা মার্তা কোল্লট বলেন, “এ ধর্মঘট প্যালেস্তিনীয়দের বৈধ প্রতিরোধকে সমর্থন করে এবং ইউরোপীয় রাষ্ট্রগুলির গণহত্যার সহযোগিতা প্রকাশ্যে নিন্দা জানায়। এখনই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত—অস্ত্র নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ।”

ধর্মঘট দমাতে পুলিশ জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা ইতালির অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তোলে এবং ইজরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়। কিন্তু জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার ইজরায়েলের সঙ্গে যোগাযোগ ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা Leonardo–র মাধ্যমে এ সরবরাহ চালানো হচ্ছে।

এর মধ্যেই পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী এবং কট্টর দক্ষিণপন্থী নেতা মাত্তেও সালভিনি ইসরায়েলি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ান। তিনি বলেন, “ইজরায়েলের অস্তিত্ব রক্ষার অধিকার জটিল হলেও কঠিন সময়েই আসল বন্ধুদের পরিচয় মেলে।” এই মন্তব্যকে বিক্ষোভকারীরা ভেনিস ও অন্যান্য শহরে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানান।

সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আন্দোলন সীমিত করার চেষ্টা করেছে। অথচ একের পর এক স্থানীয় সমাবেশ এবং লাগাতার বিক্ষোভ culminate করে এই সাধারণ ধর্মঘটে। USB (Unione Sindacale di Base) ইউনিয়ন জানায়, “শ্রমিকরা এবার চুক্তি বৃদ্ধির জন্য নয়, বরং একটি দূরদেশের নির্যাতিত জনগণের ন্যায়বিচারের দাবিতে এগিয়ে এসেছে। ভ্রাতৃত্ব ও সংহতির মূল্যবোধ আজও বেঁচে আছে।”

বামপন্থী নেতা জুলিয়ানো গ্রানাতো বলেন, “প্যালেস্তাইন আমাদের ক্ষোভের নাম হয়ে উঠেছে। বছরের পর বছর দমন, দারিদ্র্য আর ভবিষ্যৎহীনতার সঙ্গে এই ক্ষোভ মিলিত হয়েছে।” ধর্মঘটের পর ইতালির নৌশ্রমিকরা ২৬–২৭ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করছে, যেখানে ইউরোপ জুড়ে ইজরায়েলের অস্ত্র পরিবহন ব্যাহত করার কৌশল নিয়ে আলোচনা হবে। আগামী ৪ অক্টোবর জাতীয় স্তরে নতুন বিক্ষোভও ঘোষণা হয়েছে। যদি ইজরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকায়, তবে ইতালির শ্রমিকরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে—দেশ অচল করে দিতে তারা প্রস্তুত। তাদের এই পদক্ষেপ ইউরোপের অন্য শ্রমিক শ্রেণীকেও অনুপ্রাণিত করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া