সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৩Soma Majumder
কথায় বলে, পেট ভাল থাকলে সব ভাল থাকে। পেটের সমস্যায় ভুগলে আরও অনেক শারীরিক জটিলতা দেখা দেয়। তালিকায় রয়েছে গ্যাস, অ্যাসিডিটি, অরুচি, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য। সারা বছরই অনেকে অন্ত্রের সমস্যায় ভোগেন। ইদানীং অনিয়ন্ত্রিত জীবনধারা, বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক, শরীরচর্চার অভাব সহ আরও অনেক কারণে এই সমস্যা আরও বেড়েছে। পাকস্থলী, অন্ত্রে খাবার শোষিত হয়ে তা মলদ্বারের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে না হলেই কোষ্ঠকাঠিন্য হয়। যা থেকে শুরু হয় পেট ফাঁপা, গ্যাস, অম্বল সহ বিভিন্ন সমস্যা। বিশেষজ্ঞদের মতে, ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে সমস্যা থেকে মুক্তি পেতে চাই সঠিক খাদ্যাভ্যাস এবং ঘরোয়া প্রতিকার। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদানই এই জটিল সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে পারে।
*মৌরি: প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে সাহায্য করে মৌরি। খাওয়ার পর অল্প মৌরি চিবোলে হজম ভাল হয় এবং অ্যাসিডিটি কমে।
* আদা: পাকস্থলীর পেশি শিথিল করে এবং অতিরিক্ত অম্ল নিচে নেমে যেতে সহায়তা করে আদা। চা-এর আকারে বা কাঁচা আদার ছোট টুকরো চিবোলে ভাল ফল মেলে।
আরও পড়ুনঃ মাছ-মাংস না খেয়েও তরতরিয়ে বাড়বে আয়রন! শুধু পাতে রাখুন এই ৭ খাবার
* কলা: কলা পেট ফাঁপা কমানোর জন্য অন্যতম উপকারী ফল। এতে রয়েছে প্রচুর ফাইবার ও পটাশিয়াম, যা শরীরে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং জল জমা প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে, দিনে দু'বার কলা খাওয়া মহিলাদের পেট ফাঁপার সমস্যা কমে। কলা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও সহায়তা করে।
*জোয়ানঃ হজমশক্তি বাড়ায় এবং গ্যাস কমাতে বিশেষভাবে কার্যকর জোয়ান। সামান্য ভেজে খেলে বা গরম জলের সঙ্গে খেলে আরাম পাওয়া যায়।
*কিসমিস: কিসমিস রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে, পেট হালকা লাগে এবং হজমশক্তি বাড়ে।
*ফ্ল্যাকসিডঃ ফ্ল্যাক্স সিডে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ এবং এতে রয়েছে লিগন্যান। এগুলো অন্ত্রে প্রদাহ কমায়, হরমোনের ভারমাস্য বজায় রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। গবেষণায় প্রমাণিত হয়েছে, এই বীজ হরমোনের হেরফের সামাল দিতে পারে। কোষ্ঠকাঠিন্য হোক বা কোলেস্টেরলের সমস্যা, ফ্ল্যাক্স সিড সব শারীরিক সমস্যার সমাধান করে দিতে পারে।

*ওটস: নিয়মিত সকালের নাশতায় খেলে অন্ত্র পরিষ্কার থাকে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে।
*চিয়া বীজঃ স্বাস্থ্য নিয়ে সচেতন, অথচ চিয়া বীজের নাম শোনেননি, এমন মানুষ প্রায় নেই। পুষ্টিবিদেরা বলছেন, আকারে ছোট হতে পারে কিন্তু এই বীজের গুণ অনেক। এই বীজে উপস্থিত দ্রবণীয় ফাইবার অন্ত্রে উপস্থিত ভাল ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং মলত্যাগ সহজ করে। এই স্বাস্থ্যকর বীজে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভাল সমন্বয় রয়েছে। ফলে এতে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রাকৃতিক উপাদান নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ওষুধ ছাড়াই হজমের নানা সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। তবে দীর্ঘদিন সমস্যা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?