বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দুর্গোৎসবে মেতেছে শহর কলকাতা। তৎপর লালবাজার। উৎসব মুখরিত শহরে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
শহর কলকাতার দুর্গাপুজো ঘিরে পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই ভিড় বাড়ছে। সেই ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনও রকম অপ্রীতিকর ঘটনাকে নিয়ন্ত্রণে রাখতে এবছর শহরে মোতায়েন করা হয়েছে দশ হাজারেরও পুলিশ বাহিনী। যদিও এক্ষেত্রে কোন সিভিক ভলেন্টিয়ারের কথা দশ হাজার পুলিশের মধ্যে যুক্ত থাকছে না বলেই জানিয়েছে লালবাজার।
লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনার থেকে শুরু করে যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই কলকাতার পুজোর নজরদারিতে থাকবেন। তাদের নেতৃত্বে পুজোর পাঁচদিন শহরজুড়ে রাস্তায় টহল দেবে বিপুল পুলিশবাহিনী।
কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের বিশেষ নির্দেশ অনুযায়ী, এ বছরও চালু হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমেও অন্যান্য আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে বড় বড় প্যান্ডেলগুলিতে নিরাপত্তার মাত্রা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে থাকছে শহর জুড়ে ৬০টিরও বেশি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সরাসরি নজরদারি চালানো হবে। অন্যান্য বছর এনসিসি ক্যাডেটদের ব্যবহার করা হলেও, এবারে তাঁদের কাজে লাগানো হবে কি না, তা নিয়ে এখনো কিছু জানায়নি লালবাজার।
আরও পড়ুন- পুজোর মুখে বড় খবর, সব মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি
শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা। পুজো কমিটির সঙ্গে বৈঠকে তিনি থানাগুলিকে স্থানীয় দাগি দুষ্কৃতীদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন। এ ছাড়াও সম্ভাব্য ভিড় সামলাতে গোটা শহর ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।
লালবাজার সূত্রে খবর, মোট ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নজরদারি রাখতে। এছাড়াও নজরদারির কড়া ব্যবস্থা রাখতে প্রয়োজন মতো ড্রোনের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ এক কর্তা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠিন পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে লালবাজার।
মহিলা নিরাপত্তার বিষয়টিও অতিমাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে রাস্তায় থাকবেন প্রচুর সংখ্যক মহিলা পুলিশ। যাতে কোনও মানুষ ভিড়ে হারিয়ে গেলে দ্রুত উদ্ধার করা যায়, তার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ‘কর্মা’ ও ‘ট্রমা কেয়ার’ অ্যাম্বুলেন্স সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশ পুজো উদ্যোক্তাদেরও আবেদন জানিয়েছে, যাতে তাঁরা পুলিশের সঙ্গে সহযোগিতা করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেন। সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় শহরবাসীর নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না লালবাজার।
আরও পড়ুন- চতুর্থীতেও বাংলায় চলবে বৃষ্টির দাপট! পুজোর পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?