বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | পুজোর মুখে বড় খবর, সব মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

রজিত দাস | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত নির্দেশে, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে। এছাড়া তিনি সাক্ষীদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, তদন্তেও তাঁকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি, পার্থ চ্যাটার্জি এখন মোবাইল নম্বর বদল করতে পারবেন না। কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি। 

জামিন পেলেন পার্থ, তাহলে কী পুজোর আগেই তাঁর জেলমুক্তি ঘটবে? না, আপাতত সেই আশা নেই। আরও কিছুদিন কারাবন্দি হয়েই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। কারণ এর নেপথ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। 

গত ১৮ আগস্ট শীর্ষ আদালতের নির্দেশ ছিল, যে মামলাগুলিতে এখনও পার্থ চ্যাটার্জ বিরুদ্ধে চার্জ গঠন হয়নি, সেগুলিতে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে। চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। এর পরে দু'মাসের মধ্যে গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে হবে। তার পরে পার্থকে জামিন দিতে পারবে নিম্ন আদালত।

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে পার্থ চ্যাটার্জিকে প্রথম গ্রেফতার করেছিল ইডি। পার্থর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখার্জির টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। দুই জায়গা থেকে প্রায় ৫০ কোটি উদ্ধার হয়। এরপরই গ্রেফতার করা হয় পার্থ এবং অর্পিতাকে। সেই থেকে তিনি কারাবন্দি।

সুপ্রিম কোর্টের নির্দেশে এর আগে ইডি-র মামলায় তাঁকে জামিন দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলা থেকেও তিনি জামিন পেয়েছেন। চলতি মাসের শুরুতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থের জামিন মঞ্জুর করে। এখন বাকি কেবল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। 

উল্লেখ্য এই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন অর্পিতা মুখার্জি। পুজোর মুখে জামিন পেলেন অন্যজনও।  

কারাবন্দি অবস্থায় একাধিকবার শারীরিক অসুস্থতার কথা বলে জামিন পাওয়ার চেষ্টা করেছেন পার্থ চ্যাটার্জি। কিন্তু প্রতিবারই তাঁর জামিনের আবেদন নাকচ হয়েছে। বর্তমানে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- চতুর্থীতেও বাংলায় চলবে বৃষ্টির দাপট! পুজোর পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া