রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মার্কিন শুল্ক বোমার জের, পুতিনকে ইউক্রেন নিয়ে কৌশল ব্যাখ্যা করতে বলেছেন মোদি: বড় দাবি ন্যাটো প্রধানের

রজিত দাস | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন যে রাশিয়ার তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর শুল্ক আরোপের ফলে মস্কোর উপর "বড় প্রভাব" পড়ছে। রুট আরও দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের উপর "তাঁর কৌশল ব্যাখ্যা করতে" বলছেন কারণ "ভারত বাড়তি শুল্ক আরোপের শিকার হচ্ছে।"

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সিএনএনকে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, "ভারতের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে রাশিয়ার উপর বড় প্রভাব পড়ছে। দিল্লির তরফে পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে, এবং নরেন্দ্র মোদি পুতিনকে ইউক্রেন সম্পর্কে তাঁর কৌশল ব্যাখ্যা করতে বলছেন। কারণ ভারত শুল্ক আরোপের শিকার হচ্ছে।"

প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন এবং রাশিয়ান তেল কেনার জন্য জরিমানা হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ আরোপ করেছিলেন। জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর থেকে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের উপর মস্কোর মারাত্মক আক্রমণে ইন্ধন জোগানোর জন্য নয়াদিল্লিকে অভিযুক্ত করে ট্রাম্প আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

১০ সেপ্টেম্বর, ট্রাম্প বলেছিলেন যে- "ভারত এবং আমেরিকা "বাণিজ্যিক বাধা মোকাবিলার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।" তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন, "আমি আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভাল বন্ধু, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমাদের উভয় দেশের জন্য একটি সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনও অসুবিধা হবে না।"

জবাবে এক্স-এ প্রধানমন্ত্রী মোদি লিখেছিলেন যে, "আমি আস্থাশীল যে আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের সীমাহীন সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে। ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার।" 

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমাদের আধিকারিকরা আলোচনার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য কাজ করছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আমাদের উভয় জনগণের জন্য একটি উজ্জ্বল, আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করব।" 

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির জন্য বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সপ্তাহে নিউইয়র্কে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

আরও পড়ুন- আমেরিকার পাকিস্তান প্রীতি, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের সঙ্গে 'মহান নেতা' শরিফ-মুনিরের কী কথা হল?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া