রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আমেরিকার পাকিস্তান প্রীতি, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের সঙ্গে 'মহান নেতা' শরিফ-মুনিরের কী কথা হল?

রজিত দাস | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৪৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ইসলামাবাদের। বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির-কে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যা ওয়াশিংটন এবং দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশটির মধ্যে সাম্প্রতিক উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরে। বৈঠকের আগে ট্রাম্প উভয়কেই "মহান নেতা" হিসেবে প্রশংসা করেছেন। রুদ্ধদার বৈঠক হয় তিনজনের। কী কথা হল? তা নিয়ে কৌতুহল।

শরিফ স্থানীয় সময় বিকেল পাঁচটাটার ঠিক আগে (স্থানীয় সময়) ওয়েস্ট এক্সিকিউটিভ অ্যাভিনিউয়ের প্রবেশপথে পৌঁছান, যেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। তাঁর পাশে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

সংবাদ নাধ্যমের কোনও কর্মী এই বৈঠকে ঢুকতে পারেননি। ওভাল অফিসের অধিবেশনটি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শরিফের প্রথম বৈঠক হিসেবে চিহ্নিত হয়েছিল। পাকিস্তানের জন্য এই বৈঠক ছিল ঐতিহাসিকও। কারণ ২০১৯ সালের জুলাই মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের পর থেকে আর কোনও প্রধানমন্ত্রী ওভাল অফিসে প্রবেশ করতে সুযোগ পাননি।

কী নিয়ে আলোচনা হয়েছে? সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। তবে, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক সুরক্ষা-সহ একাধিক ইস্যুতেই কথা হয়েছে বলে সূত্রের খবর।

মার্কিন শুল্ক আরোপের ফলে বিগত কয়েক মাসে ভারত-আমেরিকার সম্পর্ক অন্যদিকে মোড় নিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব বেড়েছে। মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের পর থেকেই যুদ্ধ থামানোর দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। গত জুন মাসেই হোয়াইট হাউসে মধ্যহ্নভোজে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ডেকেছিলেন ট্রাম্প। এর ঠিক পরেই আসিম মুনির ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। এই প্রেক্ষাপটে পাক প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের এই মার্কিন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, জুলাই মাসে, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অব্যবহৃত তেল মজুদ বিকাশে সহায়তা করার পাশাপাশি পাকিস্তানি রপ্তানির উপর শুল্ক কমাতে সাহায্য করবে।

তবে টাানপোড়েন জারি থাকলেও ভারতের সঙ্গে সম্পর্ক শুধরে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং ট্রাম্প। গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যে, নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, "আমি আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভাল বন্ধু, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমাদের উভয় মহান দেশের জন্য একটি সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনও অসুবিধা হবে না!" 

আরও পড়ুন- এবার ওষুধেও ১০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প! প্রমাদ গুণছেন ভারতীয় ব্যবসায়ীরা

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া