রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এবার ওষুধেও ১০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প! প্রমাদ গুণছেন ভারতীয় ব্যবসায়ীরা

রজিত দাস | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আরও একবার বিপুল অঙ্কের আমদানি কর আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ডোনাল়্ ট্রাম্প ঘোষমা করেছেন যে, ওষুধ থেকে শুরু করে রান্নাঘরের ক্যাবিনেট পর্যন্ত সব পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের সর্বশেষ শুল্ক পরিকল্পনা, পয়লা অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে। এর ফলে প্রমাদ গুণছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি। কারণ আমেরিকায় এ দেশ থেকে ব্যাপক হারে ওষুধ রপ্তানি হয়ে থাকে। 

ট্রুথ সোশালে ট্রাম্র লিখেছেন, "যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমেরিকায় কারখানা না গড়ে, তাহলে আমি তাদের ওপর ১০০ শতাংশ আমদানি কর বসাচ্ছি। কাজ শুরু করতে হবে, নির্মাণাধীন থাকতে হবে। এই সিদ্ধান্তের কোনও ব্যতিক্রম  হবে না।"

নয়া শুল্ক কাঠামো অনুযায়ী - ওষুধে ১০০ শতাংশ, রান্নাঘর ও বাথরুম ক্যাবিনেটে ৫০ শতাংশ, আসবাবে ৩০ শতাংশ, হেভি ট্রাকে ২৫ শতাংশ আমদানি কর বসতে চলেছে।আসবাবপত্র আর ক্যাবিনেট আমাদের বাজার ভরিয়ে দিচ্ছে। হেভি ট্রাকও একইভাবে ক্ষতি করছে। জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে শুল্ক প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি, বিদেশি উৎপাদকরা মার্কিন কোম্পানিগুলিকে দুর্বল করে দিচ্ছে। তাঁর কথায়, "আসবাবপত্র এবং ক্যাবিনেটরি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বজার ভরে উঠেছে। ভারী ট্রাক এবং যন্ত্রাংশ আমাদের নিজস্ব উৎপাদকদের ক্ষতি হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য কারণে শুল্ক আরোপ করা প্রয়োজন।"

এর আগেই হোয়াইট হাউস বাণিজ্য কাঠামো এবং আমদানি কর ঘোষণা করেছিল। তার মাত্র কয়েক সপ্তাহ পরেই এই পদক্ষেপ করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, ট্রাম্প এখনও নিশ্চিত যে- শুল্কগুলি ফেডারেল ঘাটতি কমাতে সাহায্য করবে এবং দেশীয় উৎপাদন বৃদ্ধি করবে।

কিন্তু সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে, কৌশলটি মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং অর্থনৈতিক বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াবে।কারণ আগের শুল্কের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ব্যবসাগুলি নতুন খরচ এবং অনিশ্চয়তার মুখোমুখি হবে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপতি এই উদ্বেগগুলি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, "আমরা আমেরিকান চাকরি রক্ষা করছি, আমরা আমেরিকান কারখানাগুলিকে রক্ষা করছি। এটা খুবই সহজ। কেউ যদি আমেরিকায় কিছু বিক্রি করতে চায়, তাহলে এখানেই সেটা নির্মাণ করতে হবে।"

আরও পড়ুন- ‘বাংলাদেশের সমস্যা রয়েছে ভারতের সঙ্গে’, হাসিনাকে দেশে ঠাঁই দেওয়াকে ‘উত্তেজনা’র কারণ বললেন ইউনূস


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া