রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মুখ্যমন্ত্রীর আবেদনে সটান 'না' ইউপ্রো-কর্তা আজিম প্রেমজির! কোন আবেদন কেন নাকচ?

রজিত দাস | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৪৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া'র চিঠির জবাবে 'না' বললেন উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। আউটার রিং রোডে (ওআরআর) যানজট কমাতে উইপ্রোর বেঙ্গালুরু ক্যাম্পাসের মধ্য দিয়ে সীমিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন সিদ্দারামাইয়া। সেই আবেদনে সাড়া দিলেন না প্রেমজি।

আইনগত, প্রশাসনিক চ্যালেঞ্জগুলি তুলে ধরে আজিম প্রেমজি উল্লেখ করেছেন যে, "সারজাপুর ক্যাম্পাস ব্যক্তিগত সম্পত্তি। এই ক্যাম্পাস বিশ্বব্যাপী উইপ্রোর ক্লায়েন্টদের পরিষেবা প্রদানকারী একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)-এর অংশ।" তিনি আরও জানিয়েছেন যে, "চুক্তিগত বাধ্যবাধকতা, কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা, এবং ক্যাম্পাসের জনসাধারণের ব্যবহারের অনুমতি দেওয়া সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনও পোক্ত, দীর্ঘমেয়াদী যুক্তি হতে পারে না।"

তবে, বেঙ্গালুরুতে যানজট মোকাবিলায় উইপ্রোর কর্ণধার প্রেমজি একটি সহযোগিতামূলক, তথ্য-চালিত পদ্ধতিতে রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্বের ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া বাস্তবায়নযোগ্য সমাধান সম্প্রসারণের জন্য নগর পরিবহন ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি বিস্তৃত গবেষণা কমিশন করার পরামর্শ দিয়েছেন।

প্রেমজি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লেখা তাঁর চিঠিতে, কর্ণাটকে সংস্থার অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং রপ্তানিমুখী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত অঞ্চল ওআরআর বরাবর ট্র্যাফিক সমস্যা মোকাবিলার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, "বহুবিধ কারণের ফলে উদ্ভূত সমস্যার জটিলতার অর্থ হল, একক সমাধানের সম্ভাবনা কম।"

প্রেমজি নগর পরিবহন ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি বৈজ্ঞানিক গবেষণা কমিশন করার প্রস্তাব করেছিলেন।

চিঠিতে তিনি লিখেছেন, "এই ধরনের প্রয়োগ আমাদের স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য কার্যকর সমাধানের একটি সামগ্রিক রোডম্যাপ তৈরি করতে সাহায্য করবে। সমাধানের অংশ হওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য, উইপ্রো এই প্রক্রিয়ায় জড়িত হতে এবং এই বিশেষজ্ঞ গবেষণার জন্য ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ বহন করতে পারলে খুশি হবে।" 

এই সীমাবদ্ধতা সত্ত্বেও, প্রেমজি কর্ণাটক সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য উইপ্রোর প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। জোর দিয়ে বলেছেন যে, "একটি তথ্য-চালিত পদ্ধতি আমাদের শহরের জন্য সবচেয়ে কার্যকর ফলাফল আনবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া