শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মুহুর্মুহু বজ্রবিদ্যুৎ, সন্ধে নামতেই অঝোরে বৃষ্টি কলকাতায়, মঙ্গলের জলযন্ত্রণার আতঙ্ক শহরবাসীর

রিয়া পাত্র | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে মঙ্গলের ভোর। প্রায় পাঁচ ঘণ্টার বষ্টিতে একপ্রকার ডুবে গিয়েছিল কলকাতা। পুরসভা বিপুল তৎপরতায় শহর শুকিয়ে দিলেও, ফের কি একইই ঘটনায় পুনরাবৃত্তি হতে চলেছে? সতর্কবার্তা সত্যি করে, বৃহস্পতিবার কলকাতায় অঝোর বর্ষণ, মুহুর্মুহু বজ্রবিদ্যুতের ঝলকানি শুরু হতেই বাড়ছে আতঙ্ক। 

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি বর্তমানে উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিমমুখীভাবে হেলে আছে। একইসঙ্গে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরও মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত আরও একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। যা ধীরে ধীরে পশ্চিমদিকে এগোতে পারে।

জানা যাচ্ছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে এগোবে। ২৬ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সকালে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে ওই নিম্নচাপটির।

আরও পড়ুন: পুজোর মুখে অভিষেক-সাক্ষাৎ, এই নির্বাচনেই তৃণমূলের পতাকায় শোভন? যা জানালেন আজকাল ডট ইন-কে

 হাওয়া অফিস জানিয়েছে, হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের উপর বর্তমানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ আজ উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই দুই নিম্নচাপের জেরে আগামী সাতদিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করা হয়েছে। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র থাকবে অশান্ত। এই পাঁচদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
আগামিকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই শুক্রবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। 
শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি দমকা হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়।  

সতর্কবার্তার পর থেকেই আতঙ্ক ছিল। বৃহস্পতিবার সন্ধেয় ঝেঁপে বৃষ্টি শুরু হতেই, আতঙ্ক চেপে বসছে শহরবাসীর মনে। ভাবনা, কতক্ষণ স্থায়ী হবে এই বৃষ্টি? আবার কি একই অবস্থা হবে? ফের কি জলযন্ত্রণা শুরু হবে শহরজুড়ে? 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া