সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বাচ্চাকে নিয়ে প্রথমবার ঠাকুর দেখতে যাবেন? বয়স বুঝে এই কয়েকটি নিয়ম মানলেই ঠিক থাকবে খুদের শরীর

নিজস্ব সংবাদদাতা | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৫Soma Majumder

ঢাকের বাদ্যি বাজল বলে! বছর ঘুরে হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা বছরের থোড় বড়ি খাড়া জীবনে এক আনন্দের ঢেউ দুর্গাপূজা। প্রিয়জনদের সঙ্গে হইহুল্লোর, জমিয়ে খাওয়াদাওয়া, নতুন জামার গন্ধে দেবীপক্ষের শুরু থেকেই ম ম করছে চারপাশ। যদিও এবার ‘অসুর’ হয়ে মাঠে নেমেছে বৃষ্টি। কিন্তু বাঙালির পুজোর বাঁধনছাড়া আবেগে বাধা দেয় কার সাধ্যি! বোধন থেকে বিসর্জন নয়, বেশ কয়েক বছর ধরে মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো মণ্ডপে ভিড়। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে অষ্টমী-নবমীর ভিড় এড়াতে আগেভাগেই ঠাকুর দেখার পর্ব সেরে নেন অনেকে। আসলে খুদে সদস্যের ঘুরতে যাওয়ার আগ্রহ অনেক বেশি থাকে। তাই তো নতুন পোশাক পরে প্যান্ডেলের ভিড়ের মধ্যে ঠাকুর দেখতেও ক্লান্ত হয় না তাঁরা। তবে প্রথমবার শিশুকে নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। অভিভাবকেরা জেনে নিন সেই বিষয়ে।

•    শিশুর বয়স ১-৩ বছরের মধ্যে হলে তাকে নিয়ে ভিড়ে ঠাকুর দেখা বেশ ঝক্কির। প্রথমত এত ছোট শিশুকে নিয়ে খুব বেশিক্ষণ ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করা ঠিক নয়। তবে যদি একান্ত বেরোন তাহলে শিশুর জন্য ব্যাগে জিনিসপত্র রাখুন। ১-২ বছরের বাচ্চাদের বাইরের খাবার চলবে না। তাই বাড়িতেই খাবার বানিয়ে গুছিয়ে নিন। সঙ্গে রাখুন পর্যাপ্ত জলও। খুদের জন্য ব্যাগে অতিরিক্ত ডায়াপার, বেবি ওয়াইপস রাখতে হবে।

আরও পড়ুনঃ পুজোয় চুটিয়ে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? আনন্দের মাঝে কীভাবে সুস্থ থাকবেন?

•    শিশুর বয়স পাঁচ বছরের মধ্যে হলে বাইরে খাওয়ার বায়না করতে পারে। পেট ভর্তি করে খাইয়ে নিয়ে বাড়ি থেকে বেরোন। যাতে বাইরে খেলেও খুব বেশি খেতে না পারে। সম্ভব হলে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে বেরতে পারেন। 

•    সন্তানের বয়স যদি ১০ বছরের মধ্যে হয় তাহলে তাঁর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে তেমন সমস্যা হবে না। তবে শুধু খেয়াল রাখতে হবে জুতো যেন হয় আরামদায়ক। নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়লে বিপদ। এছাড়া জলপান, খাওয়াদাওয়ার দিকে নজর তো রাখতে হবে। 

•    যে কোনও বয়সের শিশুকে হালকা সুতির পোশাক পরান। সকালে বেরেলে সানগ্লাস পরাতে পারেন। সন্তানের খুব ছোট বয়স হলে ব্যাগে অতিরিক্ত একটি জামা রাখতে পারেন। 

•    শিশুর জন্য মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখুন। শিশুর হাঁপানি বা শ্বাসকষ্টের ধাত থাকলে সঙ্গে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ অবশ্যই রাখতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া