রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২৫Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজধানীর নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ভোপালের অতি সুরক্ষিত চার ইমলি এলাকায় স্ত্রীর সঙ্গে নৈশভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের কবলে পড়লেন স্বয়ং রাজ্যের ইনস্পেক্টর জেনারেল (আইজি) পদমর্যাদার এক শীর্ষ পুলিশকর্তা। বাইকে এসে দুই দুষ্কৃতী তাঁর দু’টি মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে চম্পট দেয়।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই কর্তা হলেন ২০০৫ ব্যাচের আইপিএস অফিসার এবং রাজ্যের গোয়েন্দা ও সন্ত্রাস দমন শাখার (এটিএস) আইজি আশিষ। ছিনতাই হওয়া ফোনে অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় তথ্য ছিল বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী ঘটনার ২০ মিনিটের মধ্যেই একটি ফোন ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের অনুমান, ফোনের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সেটিকে ফেলে পালায় দুষ্কৃতীরা। কিন্তু দ্বিতীয় ফোনটির হদিশ এখনও মেলেনি। তাতে একাধিক গোয়েন্দা তথ্য থাকতে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ফোনটি সুইচড অফ হওয়ার আগে শেষবার কোলার গেস্ট হাউসের কাছে তার অবস্থান চিহ্নিত করা গিয়েছে। ক্রাইম ব্রাঞ্চ-সহ একাধিক থানার পুলিশকর্মীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এক শীর্ষ কর্তা বলেন, “গোপনীয় তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকায় আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছি।” আপাতত সিসিটিভি ফুটেজ দেখে তিন জনকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তৃতীয় জনের খোঁজে তল্লাশি জারি।
ওই রাতেই শিবাজী নগর এলাকায় ঘটা আর একটি ফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এই দলের যোগ রয়েছে কি না, তদন্তকারীরা খতিয়ে দেখছেন তাও। যদিও সেই ঘটনার শিকার এক ছাত্র কোনও অভিযোগ দায়ের করেননি। উল্লেখ্য, চার ইমলি এলাকাতেই রাজ্যের ডিজিপি কৈলাস মাকওয়ানা, পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ একাধিক মন্ত্রী এবং শীর্ষ আমলার বাস। এমন ভিআইপি এলাকায় অপরাধীদের এমন দৌরাত্ম্যে রাজ্য জুড়ে আলোড়ন পড়েছে।
আধিকারিকেরা স্বীকার করেছেন, যে রাস্তায় ঘটনাটি ঘটেছে, সেখানকার অনেক ল্যাম্পপোস্ট অকেজো। এমনকী সিসিটিভিগুলিও পুরনো ও অধিকাংশই বিকল। টহলদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না। এক বাসিন্দা প্রশ্ন তোলেন, “যদি একজন আইজি তাঁর নিজের বাড়ির সামনেই আক্রান্ত হতে পারেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
ভোপালে মোবাইল বা চেন ছিনতাইয়ের ঘটনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ঘটনা এলাকাবাসীর কাছে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এর কারণ দুষ্কৃতিরা এখন কড়া নিরাপত্তার এলাকায়ও স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?