রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: হিন্দু মতে বিয়ের পর হিন্দু আইনানুসারে পাত্রীর গোত্রও বদলে যায়। একটি উত্তরাধিকার সংক্রান্ত মামলায় গত বুধবার রাযে একথা বলেছে সুপ্রিম কোর্ট।
হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ এর ধারা ১৫(১)(খ) কে চ্যালেঞ্জ জানিয়ে আনা একটি আর্জির পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত বলেছে, কোনও স্বামীহারা নিঃসন্তান মহিলা উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন স্বামীর পরিবারের কেউ। মহিলার বাপেরবাড়ির কেউ সেই সম্পত্তির ভাগ পাবেন না। কারণ, বিয়ের সময়েই কোনও মহিলার গোত্রও পরিবর্তিত হয়ে যায়।
সর্বোচ্চ আদালতের একমাত্র মহিলা বিচারপতি বিভি নাগরত্ন বলেন, হিন্দু সমাজে ‘কন্যাদান’ নামে একটি প্রথা চালু আছে। যাতে কোনও মেয়েকে যখন তাঁর বাবা বা বাড়ির কোনও আত্মীয় স্বামীর হাতে সমর্পণ করে দেন, তখন তাঁর গোত্রও পরিবর্তিত হয়। গোত্র হল সাধারণ উত্তরাধিকার পরিচয়, বংশ মর্যাদা। আদালত আরও জানিয়েছে, হাজার হাজার বছর ধরে যা চালু আছে সমাজে তা ভেঙে দেওয়ার কোনও ইচ্ছা আদালতের নেই।
উল্লেখ্য, শীর্ষ আদালতের কাছে ভূরিভূরি আবেদন এসেছে যে, নিঃসন্তান হিন্দু স্বামীহারা মহিলার সম্পত্তির ওয়ারিশ কে হবেন। যদি তিনি উইল না করে যান তাহলে তাঁর সম্পত্তির ভোগদখল স্বামী না বাপেরবাড়ির উত্তরাধিকারী পাবেন? বর্তমান আইনে এরকম ক্ষেত্রে উইল ছাড়া সম্পত্তি শ্বশুরবাড়ির হস্তগত হয়। বাপেরবাড়ির কেউ পান না।
আদালতে এরকমই একটি আর্জি এসেছে যেখানে কোভিড ১৯-এর সময় এক অল্পবয়সি দম্পতির মৃত্যু হয়। তারপর থেকেই দুজনের সম্পত্তি চেয়ে ছেলে এবং মেয়েটির মা আর্জি জানান আদালতে। আরও একটি মামলায় নিঃসন্তান এক দম্পতির মৃত্যুর পর লোকটি বোন তাঁদের সম্পত্তির দাবি করেন। আইনজীবী সর্বোচ্চ আদালতে বলেন, এটা একটি জনস্বার্থ সমস্যা তাই শীর্ষ আদালতের উচিত পদক্ষেপ করা। তখনই বিচারপতি বিভি নাগরত্ন ও আর মাধবনের বেঞ্চের কঠিন প্রশ্নের মুখে পড়েন আইনজীবী।
বিচারপতি নাগরত্ন কন্যাদান ও গোত্রদানের প্রসঙ্গ তুলে বলেন, যখন কোনও মেয়ের বিয়ে হয়ে যায় হিন্দু শাস্ত্র মতে ওই মেয়ের দায়িত্ব সম্পূর্ণত স্বামী ও তাঁর পরিবারের হাতে সমর্পণ করে দেন পিতা। তিনি আরও বলেন, কোনও মেয়ে বিয়ের পর তাঁর দাদা বা ভাইয়ের কাছে খোরপোষের আর্জি জানাতে পারেন না। বিয়ের প্রথা অনুসারে বিশেষত দক্ষিণ ভারতে বিয়ের সময় মেয়ের গোত্র বদলে যায়। ফলে তাঁর উইল ছাড়া সেই সম্পত্তি শ্বশুরবাড়ির ভাগেই যাবে।
আরও পড়ুন- উৎসবের সময়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা? রইল আয় বুঝে ব্যয়ের কয়েকটি খতিয়ান
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?