সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ষষ্ঠী থেকে দশমী, দুর্গাপুজোয় কবে কোন রঙের পোশাক পরা শুভ? সঠিক রং বাছলেই পাবেন দেবীর আশীর্বাদ

নিজস্ব সংবাদদাতা | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪৬Soma Majumder

ঢাকের বাদ্যি বাজল বলে! বছর ঘুরে হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বোধন থেকে বিসর্জন নয়, বেশ কয়েক বছর ধরে মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো মণ্ডপে ভিড়। তাই কেনাকাটার পর্বও বেশ আগেই সেরে ফেলেন অনেতে। তবে পুজোয় যেমন তেমন রঙের পোশাক পরলে তো চলবে না! কারণ শাস্ত্র বলছে, সঠিক রং বুঝে পোশাক পরলেই যে পাবেন দেবী দুর্গার আশীর্বাদ। তাহলে কোন দিন কোন রঙের পোশাক আপনার জন্য শুভ, জেনে নিন সেই বিষয়ে-

•    ষষ্ঠীতে বোধনের দিন দুর্গাকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। সেই হিসাবে কাত্যায়নীর পছন্দের রঙ লাল। তাই ষষ্ঠীর দিন লাল রঙের পোশাককেই শুভ বলে গণ্য করা হয়। 

•    সপ্তমীতে দেবীর কালরাত্রি রূপের পুজো করা হয়। দুর্গার এই রূপের প্রিয় রং হল নীল। সপ্তমীতে নীল রঙের পোশাক পরলেই পাবেন দুর্গার আশীর্বাদ। এদিন ময়ূরকণ্ঠী রঙের পোশাক পরাও শুভ।

আরও পড়ুনঃ শুক্রের পূর্বফাল্গুনী গোচর! আজ থেকে প্রেমে ডুব, টাকায় খেলবে কোন ৪ রাশি

•    অষ্টমীতে দুর্গার মহাগৌরী রূপ পুজো হয়। মহাগৌরীর প্রিয় রঙ হল গোলাপি। তাই অষ্টমীর সন্ধেয় নতুন পোশাকের রঙও গোলাপি হলে দেবীর আশীবার্দ পাওয়া যায় বলে মনে করা হয়। 

•    নবমীতে দুর্গার সিদ্ধিধাত্রী রূপের পুজো করা হয়। দেবীর এই রূপের পছন্দের রঙ বেগুনি। পুজোর চতুর্থ দিনের জন্য বেগুনি রঙের নতুন পোশাক রাখতে পারেন।


•    দশমীতে দেবীকে বরণ করার রাখুন সাদা ও লাল পোশাক। এই রং সুখ-সমৃদ্ধির লক্ষণ। শাস্ত্র অনুসারে, এদিন পান পাতায় দেবীর চোখের জল মোছার সময়ই, মনের ইচ্ছের কথা বললে পরের বছর সেই ইচ্ছেপূরণ হয়।

যদিও শুধু ষষ্ঠী নয়, প্রতিপদ থেকেই রং অনুযায়ী পোশাক পরলে শুভ ফল পাওয়া যায়। মহালয়ার পরের দিন হল প্রতিপদ। নবরাত্রি অনুসারে এদিন দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। এদিন হলুদ রঙের পোশাক পরা সবচেয়ে শুভ। অবাঙালি সম্প্রদায় নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর আরাধনা করেন। দেবীর এই রূপ সবুজ রং ভালবাসেন। তাই দ্বিতীয়াতে সবুজ রঙের পোশাক পরা শুভ। 

নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা। কথিত রয়েছে, এই দিনে বাদামী রঙের পোশাক পরলে তুষ্ট হন দেবী। দেবীপক্ষের চতুর্থ দিনে কুশ্মাণ্ডার পুজো করা হয়। চতুর্থীতে ঠাকুর দেখতে বেরলে কমলা রঙের পোশাক পরতে পারেন। পঞ্চমীতে পূজিতা হন দেবী স্কন্দমাতা। পঞ্চমীর জন্য শুভ রং হল সাদা। তাই পঞ্চমীর জন্য নির্দিষ্ট রাখুন নিজের সাদা রঙের পোশাকটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া