শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ভ্রমণের পরিকল্পনা শুরু করে। কিন্তু এবার, সবার মনে কৌতূহল, জিএসটি কাটছাঁটের পরে কি বিমান এবং ট্রেনের টিকিট সস্তা হল? ২২শে সেপ্টেম্বর দেশে নতুন জিএসটি ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে হোটেল, বিমান এবং বেশ কয়েকটি পরিষেবার উপর করের পরিবর্তন হয়েছে। এখন, ভ্রমণ ব্যয় আগের তুলনায় সস্তা হবে, নাকি আপনার পকেটের উপর আরও বেশি বোঝা বড়বে তা জানা গুরুত্বপূর্ণ। তাহলে, আসুন জেনে নেওয়া যাক...
নতুন জিএসটি হার
জিএসটি কাউন্সিল জিএসটি কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। আগে, ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ- জিএসটির এই চারটি ভিন্ন স্ল্যাব ছিল, যা এখন মাত্র দু'টি স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে: ৫ এবং ১৮ শতাংশে।
ইকোনমি ক্লাসে র ভাড়া অপরিবর্তনীয়
জিএসটি হারের পরিবর্তন নিয়ে সাধারণ ভ্রমণকারীদের চিন্তা করার দরকার নেই। ইকোনমি ক্লাসের টিকিটের দাম একই থাকছে। ইকোনমি ক্লাস টিকিটে আগের মতোই মাত্র ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য। এর অর্থ হল, নিয়মিত টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন হয়নি।
তবে মহার্ঘ্য হয়েছে বিজনেস ক্লাস টিকিটের দাম। আগে ১২ শতাংশ জিএসটি প্রযোজ্য ছিল, এখন তা বেড়ে ১৮ শতাংশ করা হয়েছে, কারণ জিএসটি ২.০-তে ১২ শতাংশের স্ল্যাব বাতিল করা হয়েছে।
প্রাইভেট জেট, হেলিকপ্টার, ইয়ট এবং বিলাসবহুল নৌকা ক্রুজে বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে এখন ৪০ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে। আগে এই কর প্রায় ৩১ শতাংশ ছিল।
ট্রেন টিকিটের উপর ছাড়
রেল যাত্রীদের জন্য সুখবর। এসি এবং প্রিমিয়াম ট্রেন টিকিটের উপর জিএসটি আগের মতোই ৫ শতাংশ রয়েছে। এর অর্থ হল ট্রেন যাত্রীদের উপর কোনও অতিরিক্ত বোঝা চাপানো হয়নি। এটি দৈনিক যাত্রী এবং উৎসবের সময় দীর্ঘ ভ্রমণের পরিকল্পনাকারী উভয়ের জন্যই স্বস্তি।
আরও পড়ুন- এখন কত টাকা দামের জামা-কাপড় কিনলে চাপছে বাড়তি জিএসটি? জেনে নিন
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?