রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মেট্রোয় রিলস বানানো বন্ধ! 'সোশ্যালমিডিয়া ইনফ্লুয়েন্সার'-দের জন্য দুঃসংবাদ, জানুন বিস্তারিত

রিয়া পাত্র | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মেট্রো নগরীতে এবার বড় সিদ্ধান্ত মেট্রোর। জারি নিষেধাজ্ঞা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আর কোনওভাবেই বানাতে পারবেন না রিলস। সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। 

তথ্য, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)একটি নতুন উদ্যোগ শুরু করেছে, যেখানে যাত্রীদের মেট্রো চত্বরে রিল, নাচের ভিডিও বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শুটিং করা যাবে না। কর্মকর্তারা জানিয়েছেন, যে ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর করা এই নতুন ব্যবস্থাটি মেট্রোর সমস্ত লাইনের জন্য। তারা নিশ্চিত করবেন যে, এই নিয়মটি যথাযথভাবে কার্যকর এবং এই সপ্তাহের শেষ নাগাদ সর্বত্র অনুসরণ করা হচ্ছে।

হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই বারবার এই ঘোষণা করা হচ্ছে। তাতে এটাও বলা হয়েছে, কোচের ভিতরে খাওয়া বা মেঝেতে বসে থাকা নিষিদ্ধ সম্পূর্ণভাবে। নতুন বার্তাটি অস্পষ্টতার কোনও স্থান রাখে না, কতৃপক্ষ জানাচ্ছে, 'রিল, নাচের ভিডিও বা এই জাতীয় কোনও কার্যকলাপ চিত্রায়িত করা কঠোরভাবে নিষিদ্ধ।'

 

আরও পড়ুন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে, দাউদাউ করে জ্বলছে আনোয়ার শাহ রোডের বহুতল, ঘটনাস্থলে একের পর এক ইঞ্জিন

স্বাভাবিকভাবেই উল্লেখ্য, মেট্রো রেলওয়ে আইন, ২০০২-এ নির্দিষ্টভাবে 'রিল'-এর কথা উল্লেখ করা হয়নি। ডিএমআরসি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে স্টেশন বা ট্রেনের ভিতরে 'উদ্বেগ সৃষ্টি' সম্পর্কিত বিধান অনুসারে লঙ্ঘনকারীদের জরিমানা হতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের কারণ, যাতে সহযাত্রীরা অসুবিধায় না পড়েন।  দিল্লি মেট্রো রেল জানাচ্ছে, 'এই পদক্ষেপটি নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে যাতে সহযাত্রীরা এই ধরণের কার্যকলাপের কারণে অসুবিধায় না পড়েন।'  

দিল্লি মেট্রো এই সিদ্ধান্ত গ্রহণের পর, স্বাভাবিকাভবেই সামনে আসছে পুরনো বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা। সাম্প্রতিক বছরগুলিতে, দিল্লি মেট্রো কোচগুলি মাঝে মাঝেই একেবারে ভাইরাল কন্টেন্ট তৈরির জায়গা হয়ে উঠেছে। কখনও নৃত্যের ক্লিপ ভাইরাল মেট্রোর ভিতর থেকে, কখনও ভিড়ে ঠাসা মেট্রোয় লিপ-সিঙ্ক পারফর্মেন্স, এমনকি 'গেট-রেডি-উইথ-মি' (GRWM)-এর মতো ঘটনাও ঘটে গিয়েছে। এই ভিডিওগুলি যখনই সামনে এসেছে, ব্যাপক চাঞ্চল্য, বিতর্কের জন্ম দিয়েছে। 

আরও পড়ুন: একদিনের দুর্ভোগ কাটিয়ে ফের পুজোর আমেজে কলকাতা, জল নামিয়ে সুপার হিরো কলকাতা পুরসভা! কোন উপায়ে কাজ?...

সম্প্রতি, দিল্লি মেট্রোর ইয়েলো লাইনের একটি চলন্ত কোচের ভিতরে একটি গেট-রেডি-উইথ-মি (GRWM)-এর ঘটনা ঘটে। দ্রুততার সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী দেখা গিয়েছিল ওই ভিডিওতে? ২৮ বছর বয়সী এক যুবক ভিডিও বানিয়েছিলেন। দেখা গিয়েছিল, তাঁর পণ্যগুলি উপস্থাপন করে স্বতঃস্ফূর্তভাবে রেকর্ড করা ভিডিওটি শুরু করেছিলেন, যার মধ্যে ছিল একটি হালকা চুলের জেল, রঙিন লিপ বাম এবং একটি গোলাপী ব্লাশ। ভিড়ে ঠাসা লোকজনের সামনেই তাঁকে একে একে ব্লাশ লাগাতে, চুলে জেল লাগাতে দেখা গিয়েছিল। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বহুবার, যাতে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে দিল্লি মেট্রো। তারপরেই এই সিদ্ধান্ত সামনে এসেছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া