সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে আত্মবিশ্বাসী এবং সুশৃঙ্খল করা প্রত্যেক বাবা-মায়ের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু এই কাজটি বেশ কঠিনও বটে। শিশুর আত্মবিশ্বাস এবং আচরণ মূলত তার জিন, পারিপার্শ্বিক পরিস্থিতি, অভিভাবকত্বের ধরণ এবং শৈশবের অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে ওঠে। তবে কিছু কৌশল ঠিকমতো কাজে লাগালে শিশুরা আত্মবিশ্বাসী এবং শ্রদ্ধাশীল হয়ে ওঠে।
১। স্বাধীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন
শিশুকে বয়সোপযোগী ছোটখাটো সিদ্ধান্ত নিজের মতো করে নিতে দিন। এতে তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়। যেমন, দু’টো পোশাকের মধ্যে কোনটি পরবে বা কোন খেলাধুলোয় অংশ নিতে চায়, সেই সিদ্ধান্ত তাকেই নিতে দিন। ‘আমেরিকান সাইকোলজিস্ট’ জার্নালে ২০০০ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, শিশুর এই স্বাধীনতাকে গুরুত্ব দিলে তার মানসিক চাহিদা পূরণ হয়, যা তাকে ভিতর থেকে নতুন কাজ করতে উৎসাহিত করে এবং সুস্থ মানসিক বিকাশে সাহায্য করে।
২। সুস্পষ্ট সীমারেখা তৈরি করুন
কী করা যাবে এবং কী করা যাবে না, সেই সীমা সম্পর্কে অবগত থাকলে শিশুর বিকাশ ভাল হয়। এটি শিশুকে দায়িত্বজ্ঞান শেখায়। আবার স্বাধীনতার স্বাদও দেয়। ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ জার্নালে ১৯৯১ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত বাবা-মা স্নেহের সঙ্গে সুস্পষ্ট নিয়মকানুন প্রয়োগ করেন, তাঁদের সন্তানেরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সামাজিক হয়।
৩। সাফল্যের চেয়েও প্রচেষ্টার প্রশংসা করুন
‘মাইন্ডসেট: দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস’ শীর্ষক ২০০৬ সালের একটি গবেষণাপত্রে জন্মগত প্রতিভার পরিবর্তে শিশুর প্রচেষ্টার প্রশংসা করার উপর জোর দেওয়া হয়েছে। প্রচেষ্টার প্রশংসা করলে শিশুর মধ্যে ‘গ্রোথ মাইন্ডসেট’ তৈরি হয়, যার ফলে সে কঠিন পরিস্থিতিকে বিপদ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখে। তাই 'তুমি খুব বুদ্ধিমান’- এর বদলে বলুন, ‘তুমি যে পরিশ্রম করেছ, তাতে আমি গর্বিত’।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
৪। নিজে আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল আচরণ করুন
শিশুরা বড়দের দেখেই শেখে। যে অভিভাবকেরা শান্ত ভাবে মানসিক চাপ সামলান, শ্রদ্ধার সঙ্গে কথা বলেন এবং নিজেদের প্রতি আস্থা রাখেন, তাঁদের সন্তানেরাও সাধারণত সেই পথই অনুসরণ করে। ‘সাইকোলজিক্যাল রিভিউ’ জার্নালে প্রকাশিত ১৯৭৭ সালের একটি গবেষণায় দেখানো হয়েছে যে, শিশুরা তাদের অভিভাবকদের আচরণ, মনোভাব এবং বিভিন্ন প্রতিক্রিয়ার অনুকরণ করে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
৫। সমস্যা সমাধান এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরিতে উৎসাহ দিন
প্রতিটি সমস্যা থেকে শিশুকে উদ্ধার না করে, তাকে নিজেই ছোটখাটো চ্যালেঞ্জের মোকাবিলা করতে দিন। সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রশ্ন করুন, আলোচনা করুন এবং সমাধানের পথ খুঁজছে সাহায্য করুন। ‘আমেরিকান সাইকোলজিস্ট’ জার্নালে ২০০১ সালের একটি গবেষণা অনুযায়ী, ছোট ছোট ব্যর্থতার সম্মুখীন হওয়া এবং তা কাটিয়ে ওঠা শিশুদের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?