শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারের পর বৃহস্পতিবার। ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, আনোয়ার শাহ রোডের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ৩টি দমকল ইঞ্জিন। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।
স্থানীয় সূত্রে খবর, বেলা একটা নাগাদ আগুন লাগে ওই বহুতলে। আগুন কী থেকে? তা স্পষ্ট জানা যায়নি এখনও। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অপর এক সূত্রে খবর, গেস্ট হাউসে এয়ারকন্ডিশন মেশিন রিপেয়ার চলছিল, এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমনটা দমকল সূত্রেও খবর তবে দমকল বাহিনী জানিয়েছে, ওই বহুতলের ভিতরে কেউ আটকে পড়ে নেই। প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। জানা গিয়েছে, ওই গেস্ট হাউজের উপরের ছাদে মূলত আগুন লেগেছে, এবং তা ছড়িয়ে পড়ে অন্যত্র। এই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে, তার আশেপাশে বহু অফিস এবং কলেজ রয়েছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্ক বহুগুণ।
আরও পড়ুন: একদিনের দুর্ভোগ কাটিয়ে ফের পুজোর আমেজে কলকাতা, জল নামিয়ে সুপার হিরো কলকাতা পুরসভা! কোন উপায়ে কাজ?...
এর আগে, মঙ্গলবার সকালে খাস কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেনের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারের কাছে দুটি পরপর দোকান থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় প্রথমে। মুহূর্তের মধ্যে এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তড়িঘড়ি করে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
প্রসঙ্গত, গত মে মাসে বেহালা জেমস লং সরণীর বহুতল আবাসনে আগুন লাগে, ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা যায়, শর্ট-সার্কিট জনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন লাগে বহুতলের পাঁচ তলায়। যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালান এবং সফল হন।
মাসখানেক আগে, কলকাতার বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। তাতে প্রাণ হারান ১৪ জন। তার পরেই কলকাতার এই হোটেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়ে। সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। এর পরে গত শুক্রবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। বাইরে থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকর্মীরা। ঘটনাস্থলে ছিল দমকলের ১১টি ইঞ্জিন। ওই দিন রাতে নিউ টাউনের সেন্ট্রাল মলের অদূরে একটি সাইকেলের শোরুমে আগুন লেগে যায়। জায়গাটি সেন্ট্রাল মলের ঠিক পিছনেই হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?