রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১৪ বছর। হঠাৎ প্রেমের সম্পর্কের শুরু। তারপরেই লিভ ইন সম্পর্কে কিশোর ও কিশোরী। তাও আবার দুই পরিবারের সম্মতি নিয়েই লিভ ইন সম্পর্কের শুরু। কয়েক মাস পরেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিল নবম শ্রেণির ছাত্রী। যে ঘটনায় রীতিমতো হতবাক পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছরের কিশোরী ও ১৬ বছরের এক কিশোর লিভ ইন সম্পর্কে ছিল। সম্প্রতি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছে ওই কিশোরী। তবে সবটাই হয়েছে রাজ্যের এক পুরনো প্রথা অনুযায়ী।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, পরিবারের অনুমতি নিয়েই ওই কিশোর ও কিশোরী লিভ ইন সম্পর্কে ছিল। এটিই ওই এলাকায় আদিবাসীদের একটি পুরনো রীতি। মঙ্গলবার রাতে খুন্তি সদর হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেয় কিশোরী।
শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক আলতাফ খান জানিয়েছেন, কেওরা পঞ্চায়েতের এক গ্রামের বাসিন্দা ওই কিশোরী মঙ্গলবার মুর্হুর এক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়। সেই সময় তার মা সঙ্গে ছিলেন। আর ছিল ওই ১৬ বছরের কিশোর। তারা কেউই বিয়ে করেনি। আদিবাসীদের 'ধুকু' প্রথা অনুযায়ী লিভ ইন সম্পর্কে ছিল।
কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। সেই স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নর্মাল ডেলিভারিতে কন্যাসন্তানের জন্ম দেয়। মা ও সদ্যোজাত সন্তান দুজনেই সুস্থ রয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, কিশোরী স্থানীয় এক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। মুর্হু থেকে ১৪ কিলোমিটার দূরে একটি ভাড়া বাড়িতে থাকত। সেখানেই স্থানীয় ওই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর লিভ ইন সম্পর্কের শুরু। কয়েক মাস পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে।
শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক আলতাফ খান আরও জানিয়েছেন, ওই পঞ্চায়েতের প্রতিটি গ্রামে অনুসন্ধান করা হচ্ছে। শিশু শ্রমিক ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে হদিশ চালাচ্ছেন। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে।
আরও পড়ুন: ফেসবুক পোস্টে হাসির ইমোজি, ঠাকুরদার মৃত্যু নিয়েও ঠাট্টা! তর্কাতর্কির জেরে তরুণকে কুপিয়ে খুন
প্রসঙ্গত, কয়েক মাস আগে লিভ ইন সম্পর্কে থাকাকালীন আরও এক ১৯ বছরের তরুণী গর্ভবতী হয়ে পড়েছিল। চলন্ত বাসে সন্তান প্রসব করেই, বাস থেকে ছুড়ে ফেলেছিল সদ্যোজাতকে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পারভানিতে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সাড়ে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাথরি-সেলু সড়কের উপরে। চলন্ত বাসে ১৯ বছরে তরুণী সন্তান প্রসব করেন। এরপর স্বামীর সাহায্য নিয়ে সদ্যোজাতকে সাদা কাপড়ে মুড়িয়ে, জানলা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলেন।
তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, রীতিকা ধেরে নামের ওই তরুণী এবং তাঁর স্বামী আলতাফ শেখ পুনে থেকে পারভানির দিকে যাচ্ছিল। রীতিকা ও আলতাফ গত দেড় বছর ধরে পুনেতে ভাড়া বাড়িতে থাকতেন। তাঁরা আদতে পারভানির বাসিন্দা ছিলেন। এদিন পারভানিতেই দু'জনে একসঙ্গে ফিরছিলেন।
সন্ত প্রয়াগ ট্রাভেলস সংস্থার স্লিপার কোচের বাসে উঠেছিল দম্পতি। চলন্ত বাসের সিটে বসেই সন্তান প্রসব করেছিলেন। কেউ কেউ কান্নার আওয়াজ শুনতে চেয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে সেই কান্নার আওয়াজ থেমে যেতেও দেখেন। একমাত্র বাসের চালক খেয়াল করেছিলেন, চলন্ত বাস থেকে ভারী কিছু ছিটকে রাস্তায় পড়ে গিয়েছে। বিষয়টি খেয়াল করেই আলতাফকে জিজ্ঞেস করেন বাসের চালক। উত্তরে তিনি বলেন, স্ত্রী বমি করেছিলেন। বাসে যেতে যেতে অস্বস্তি বোধ করছিলেন। সেই ব্যাগটিই বাইরে ফেলে দিয়েছেন।
এদিকে ততক্ষণে ১১২ হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি পুলিশে জানিয়ে দেন রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই মহিলা। সঙ্গে সঙ্গে সেই বাসের খোঁজ চালিয়েও মাঝ রাস্তায় দাঁড় করানো হয়। দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে আটক করে পুলিশ। জেরায় তাঁরা সবটাই স্বীকার করে নেন। দম্পতি জানায়, তারা অত্যন্ত গরিব। নিজেদের খাবার জোগাড় হয় না দু'বেলা। সন্তানের জন্ম দিলেও, তাকে খাওয়ানোর মতো আর্থিক অবস্থা তাদের নেই। এমনকী সন্তানের দেখভাল করার ক্ষমতা না থাকার জন্যেই এভাবেই মেরে ফেলার পরিকল্পনা করে।
রীতিকা দাবি করেছেন, আলতাফ তাঁর স্বামী। কিন্তু বিবাহের কোনও প্রমাণ তাঁরা কেউই দেখাতে পারেননি। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৯৪(৩) এবং ৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রীতিকাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?