শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৩১Soma Majumder
বৃষ্টি থামতেই মন জুড়ে খুশিয়াল রং। একটু একটু করে শরতের নীল মাখছে আকাশ। এবার পুজোর সাজগোজ ফাইনাল করার পালাও এল বলে! কিন্তু শুধু কি নিজেই সাজবেন? উৎসবের আমেজে আপনার বাড়িরও তো সেজে ওঠার সাধ জাগে। শারদীয়া উপলক্ষে এমনিতেই ঘরদোর পরিষ্কার করে সাজিয়েগুছিয়ে নেয় বাঙালি। এবছর বরং বাড়ির ভোল বদলে তাকেও দিলেন উৎসব সাজ!
বাড়ির সাজের কথা ভাবলে খরচের কথাটাও মনের মধ্যে উঁকি দিয়ে যায়। ঘরবাড়ি রং বা নতুন আসবাবপত্র তৈরি মানেই যে বড়সড় টাকার ধাক্কা! কিন্তু একটু মাথা খাটালে কম খরচেও কিন্তু বদলে যেতে পারে আপনার বাড়ির চিরচেনা চেহারা। কী করে? তারই বরং সুলুকসন্ধান দেওয়া যাক।
উৎসবের রংঃ পুজো উপলক্ষে ঘরদোরে নতুন রং করাতে পারলে তো কথাই নেই। খরচের ভয়? মুশকিল আসান ওয়াল পেপার। আপনার ঘরের ধরন, অবস্থান বা আলোর গতিবিধি মাথায় রেখে বাছাই করুন মনের মতো ডিজাইন, প্যাটার্ন বা ছবির ওয়ালপেপার। দেখুন কেমন আমূল বদলে যায় ঘরের চেনা পরিবেশ আর মেজাজ। দেওয়ালের রং যদি মোটামুটি ঠিকঠাক থাকে, তবে বদলে নিতে পারেন পর্দা, বেড কভার, কুশন কভার। গাঢ় রঙের বদলে বেছে নিন প্যাস্টেল শেড বা উজ্জ্বল রং। উৎসবের আমেজ ধরা থাকবে তাতেই।
ছবিই ভাষাঃ ছবি আঁকতে ভালবাসেন? দেওয়াল, জানলা বা দরজায় পছন্দসই ছবি এঁকে নিন মনের মতো রংয়ে। দেওয়ালে হতে পারে নানা ধরনের ওয়াল আর্ট। জানলায় ছবিতেই বুনে দিন ফুল বা লতানে গাছ। কিংবা দরজায় এঁকে নিতে পারেন আল্পনা, ট্রাইবাল আর্টের নকশা কিংবা মানুষের প্রতিকৃতি। ঘরের চেহারাই পাল্টে যাবে।

আসবাবের নড়াচড়াঃ নতুন আসবাব কিনতে হবে না মোটেই। পুরনোগুলোকেই ঠাঁইনাড়া করে সাজিয়ে নিন নতুন ভাবে। ডিভানের জায়গায় সোফাসেট এল, টেবিলের জায়গায় আলমারি। কিংবা আসবাবের জায়গা অদলবদলে বেরিয়ে এল মাঝের একফালি জায়গা বা ছোট্ট একটা কোণ। সেখানটায় রাখা গেল কার্পেট কিংবা বুককেস। দেখবেন কেমন নতুন লাগে ঘরটাকে!
আলোর আমেজঃ উৎসব মানেই তো আলো। এ বার শারদীয়ায় আপনার বাড়িকে বরং আলোয় সাজিয়ে নিন নতুন করে। অনেক দিনের শখ পূরণ করে বসার ঘরে আসুক একটা ছোট্ট ঝাড়বাতি। কর্নার কাবার্ড বা সেন্টার টেবিলে বসতেই পারে রংবাহারি টেবিলল্যাম্প। ফলস সিলিং থাকলে লাগিয়ে নিতেই পারেন আলোর কায়দা। আলোআঁধারিতে জমে যাবে পুজোর আড্ডা। শুধু অন্দরে নয়, বাড়ির বাইরেটা কিংবা বারান্দা সাজাতে পারেন ফেয়ারি লাইট বা প্রদীপের ধাঁচে চিলতে নরম আলোয়।
টুকিটাকির সজ্জাঃ বসার ঘর কিংবা শোয়ার ঘর, ফটোফ্রেমে সাজিয়ে নিতে পারেন প্রিয় মুহূর্তদের। ঘরের কোনায় বা টেবিলে থাক সুদৃশ্য ফুলদানি, তাতে একরাশ তাজা ফুল। বাড়িতে কাচের বোতল থাকলে রং-তুলি হাতে নিজেই এঁকে নিতে পারেন ছবি বা ডিজাইন। এ ছাড়া ডোকরা কিংবা মাটির পুতুল, ক্রিস্টালের শোপিস, দড়ি কিংবা কাঁথাকাজের ওয়াল হ্যাঙ্গিং— হরেক রকম টুকিটাকি তো আছেই। নামী শিল্পীর দামি ছবির বদলে বাড়ির খুদে সদস্য, নিজের বা কাছের মানুষের আঁকা ছবিকে বাঁধিয়ে দেওয়ালে ঝোলাতেই পারেন। নিজের হাতে তৈরি জিনিসেও সাজিয়ে তুলতে পারেন আপনার অন্দর। তার কিন্ত স্বাদই আলাদা!
সবুজে স্বাগতঃ ঘর সাজাতে গাছের কদরই আলাদা! বারান্দা বা ছাদে ছোট্ট বাগান করতে পারেন। রান্নাঘরের ছড়ানো জানলায় হতেই পারে কিচেন গার্ডেন। আর বসার ঘর, শোওয়ার ঘর, এমনকী স্নানঘরেও থাকল কিছু ইন্ডোর প্ল্যান্ট। সবুজের আবাহন শুধু যে আপনার বাড়িটাকে বদলে দেবে, তা নয়, হয়ে উঠবে আপনাদের সুস্থতারও চাবিকাঠি। আর ছাদবাগানে কিংবা বারান্দায় যখন প্রথম ধরবে কলি, কিংবা বর্ণে-গন্ধে মাতোয়ারা করে দেবে ফুলেরা, দেখবেন কেমন আনন্দ হয়!
বাড়ি মানে তো স্রেফ চার দেওয়ালের ঘেরাটোপ নয়। বাড়ি আপনার মনের আয়নাও বটে! তাকে সাজালে সে আমেজ ছড়িয়ে যাবে অন্দর থেকে অন্তরে। পুজোয় সে এক বাড়তি পাওনা!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?