সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ১৭Soma Majumder
উৎসবের মরশুমের সঙ্গে যেমন ওতঃপ্রোতভাবে ভূরিভোজ জড়িত, তেমনই রয়েছে উপোসেরও সম্পর্ক। অনেকেই পুজো-পার্বনের দিনে ব্রত পালন করেন।ষষ্ঠী হোক বা অষ্টমী- উপোসের রীতি মানার চল রয়েছে। আবার বাড়ির পুজোর ক্ষেত্রেও ভোগ নিবেদন না হওয়া পর্যন্ত অনেকে উপোস করার নিয়ম মানেন। তবে উপোস করতে গিয়ে শরীরের বারোটা বাজালে চলবে না। সেক্ষেত্রে দীর্ঘক্ষণ খাবার না খেলেও কয়েকটি পানীয়তে চুমুক দিলে শরীর থাকবে চাঙ্গা।
১. ডাবের জলঃ নারকেলের জল হল প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক। এতে থাকা পটাশিয়াম, সোডিয়াম ও অন্যান্য খনিজ শরীরে জলের ভারসাম্য বজায় রাখে, হজমশক্তি ভাল করে এবং তৎক্ষণাৎ এনার্জি দেয়। ব্রত রাখার সময়ে দিনে অন্তত দু’বার এটি খেলে উপকার পাবেন।
২. ফল ও সবজির রসঃ টাটকা ফল ও সবজির রস শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে। গাজর, বিট, আপেল বা কমলালেবুর জুস দুর্বলতা কাটাতে কার্যকর। তবে বিশেষজ্ঞরা কৃত্রিম মিষ্টি বা চিনি ব্যবহার না করার পরামর্শ দেন।
আরও পড়ুনঃ পুজোর আগে দামি ফেসিয়াল ছাড়ুন! ধাপে ধাপে ৫টি নিয়ম মানলেই বাঁচবে পার্লারের খরচ, তাক লাগাবে জেল্লা
৩. ঠান্ডা দইয়ের পানীয় (লস্যি)ঃ দই থেকে তৈরি লস্যি শরীর ঠান্ডা রাখে, হজমে সহায়তা করে এবং পেট ভরার অনুভূতি দেয়। পুদিনা পাতা, ভাজা জিরাগুঁড়ো ও নুন লবণ মিশিয়ে খেলে লস্যি আরও স্বাস্থ্যকর করা যায়।
৪. অ্যালোভেরা রসঃ অ্যালোভেরা জুস শরীর থেকে টক্সিন বার করে দেয়, হজমতন্ত্র পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ত্বকেরও জেল্লা বাড়ায়। লেবুর রস মিশিয়ে এটি পান করলে স্বাদ আরও ভাল হয়।

৫. কমলালেবুর রসঃ কমলালেবু ভিটামিন সি-তে ভরপুর, যা শরীরে এনার্জি জোগায়, ক্লান্তি কমায় এবং হাড় ও ত্বকের জন্য উপকারী। ব্র পালনের সময়ে নিয়মিত কমলালেবুক রস খেলে শরীর সতেজ থাকে।
৬. আদা-লেবুর জলঃ গরম জলে আদা ও লেবুর রস মিশিয়ে খেলে হজম ভাল হয়, দুর্বলতা কাটে এবং শরীর উষ্ণ থাকে। চাইলে এটি চা হিসেবেও খাওয়া যেতে পারে।
৭. হলুদ দুধ বা ভেষজ চাঃ হলুদে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। রাতে হলুদ দুধ খেলে ঘুম ভাল হয় এবং ক্লান্তি কমে। ভেষজ চাও একইভাবে শরীরকে শক্তি জোগায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পানীয়গুলো সাধারণত নিরাপদ হলেও যদি কারওর শরীরে বিশেষ কোনও অসুখ বা অ্যালার্জি থাকে, তবে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়া চিনি বা কৃত্রিম ফ্লেভার এড়িয়ে প্রাকৃতিক পানীয় পান করাই শ্রেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?