রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লোকগীতি শিল্পী সরোজ সরগম গ্রেপ্তার! দেবী দুর্গাকে নিয়ে ‘কুরুচিকর’ গানের অভিযোগে তীব্র চাঞ্চল্য

আর্যা ঘটক | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: দেবী দুর্গার প্রতি ‘কুরুচিকর’ মন্তব্যপূর্ণ একটি গান ইউটিউবে আপলোড করায় গ্রেপ্তার হলেন লোকগীতি শিল্পী সরোজ সরগম ও তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার গড়ওয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর সরগম তাঁর ইউটিউব চ্যানেলে ওই গানটি পোস্ট করেন। গানের বিষয়বস্তু ছড়িয়ে পড়তেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন।

মাদিহান থানার সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার রাইয়ের অভিযোগের ভিত্তিতে ওই দিনই একটি এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় তদন্তে নামে জেলার সাইবার ও নজরদারি টিম। জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) সোমেন বর্মা এক ভিডিও বিবৃতিতে জানান, ‘‘ভাইরাল হওয়া ভিডিওটি খতিয়ে দেখেই ১৯ তারিখ এফআইআর রেজিস্টার করা হয়। তদন্তে সরোজ সরগম ও তাঁর স্বামী রাম মিলন বিন্দ-এর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’’

আরও পড়ুন: "পাঁচ হাজারে যাবে আমার সঙ্গে?" প্রকাশ্যে যুবতীকে কু-প্রস্তাব, অপহরণের চেষ্টা, বন্দুক উঁচিয়ে হুমকি, অভিযুক্ত শিক্ষক

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরোজের স্বামী এই ভিডিওটির প্রযোজক ও পরিচালক ছিলেন। ঘটনার জেরে মঙ্গলবার সরোজ সরগম ও তাঁর স্বামী রাম মিলন বিন্দ দু’জনকেই গ্রেপ্তার করা হয়।

এসএসপি আরও জানান, সরগম অবৈধভাবে প্রায় ১৫ বিঘা বনভূমি দখল করে রেখেছিলেন। পুলিশ ও বন দপ্তরের যৌথ অভিযানে সেই জমি মুক্ত করা হয়েছে। পাশাপাশি এ নিয়েও পৃথক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: “প্রাণ যাক, তবু রিল ডিলিট নয়!" বারাবাঁকিতে সোশ্যাল মিডিয়ার রিল নিয়ে হইচই, পুলিশের সঙ্গে তুফান ঝামেলায় এ কী ঘটালেন যুবতী? 

এই ঘটনার পর সরগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ধর্মীয় নেতারা। জুনা আখড়ার সাধু ও বদ্রীনাথ মন্দিরের মহন্ত যোগানন্দ গিরি কড়া ভাষায় বলেন, অবিলম্বে শিল্পীর গ্রেপ্তার না হলে সাধুরা পথে নামবেন।

পুলিশ জানিয়েছে, সরগমের ইউটিউব চ্যানেলে প্রায় ৬০ হাজার সাবস্ক্রাইবার রয়েছেন। এখনও পর্যন্ত ৩৫ থেকে ৪০টি ভিডিও আপলোড করেছেন তিনি। বর্তমানে সেই ইউটিউব চ্যানেলও তদন্তের আওতায় আনা হয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া