রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: একসময় চায়ের প্রতি অতিরিক্ত নির্ভরতা প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল লিংকনশায়ারের ৬১ বছরের এক প্রৌঢ়া সুজান গার্নারকে। দিনে প্রায় ২০ কাপ চা এবং একইসঙ্গে প্রতিটি কাপে চার চামচ করে চিনি। সপ্তাহে ১৪০ কাপ চা মানে প্রায় প্রতি তিন দিনেই এক কেজি চিনি! ফলস্বরূপ, তাঁর ওজন বেড়ে দাঁড়ায় ১৪ স্টোন ১২ পাউন্ড।অর্থাৎ ভারতবর্ষে যা প্রায় ৯৪ কেজি। দিনের পর দিন তাঁকে ওভার সাইজড পোশাক পরতে হত। পাশাপাশি বাইরের জগতে চলাফেরা করা নিয়ে চরম হতাশা ও কুণ্ঠা ছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সুজানের জেনারেল প্র্যাকটিশনার বা পারিবারিক চিকিৎসক তাঁকে পরামর্শ দেন মাউনজারো নামের একটি ওজন নিয়ন্ত্রণকারী ইঞ্জেকশন নিতে। এটি শুরু হয় ২.৫ মি.গ্রা. ডোজে, যা ধীরে ধীরে বাড়িয়ে ৭ মি.গ্রা. পর্যন্ত নেওয়া হয়। শুরুর দিকে তেমন কোনও বাহ্যিক পরিবির্তন লক্ষ্য করা না গেলেও প্রথম সপ্তাহেই সাত পাউন্ড ওজন কমে যায়, যা দেখে চমকে ওঠেন সুজান। এরপর NHS-এর নির্দেশনা মেনে প্রতিদিন হাঁটেন ১০,০০০ ধাপ, ২ লিটার জল খান৷ পাশাপাশি ফল-মূল বা সবজি খাওয়ার পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ায় দিনে পাঁচ বার।
তবে এক জায়গায় তিনি কোনও ছাড় দেননি, আর তা হল চা। চিনি ছেড়ে দিলেও চা ছাড়তে পারেননি সুজান। প্রতিটি কাপে আগের মতোই চার চামচ, তবে এখন তা ক্যালরি-বিহীন সুইটনার। সুজানের কথায়, “এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় সমঝোতা। চা'ও পেলাম, চিনিও গেল!”
এই আট মাসেই সুজান ঝরিয়েছেন ৬ স্টোন ওজন, অর্থাৎ এখানকার হিসেবে প্রায় ৩৮ কেজি। সুজানের ওজন এখন ৯ স্টোন, অর্থাৎ ৫৭ কেজির কাছাকাছি। ঠিকঠাক সাইজের পোশাক এখন অনায়াসে গায়ে তোলেন তিনি। যে মহিলা একসময় রোগীদের মত ওভার সাইজড পোষাক পরতে বাধ্য হতেন, তিনিই এখন আত্মবিশ্বাসের সঙ্গে পরেন টাইট জিনস্ ও ফিটিং জামাকাপড়। নিজের কথায়, “নিজেকে এখন দশ বছর কম বয়সী মনে হয়।”
খাওয়া-দাওয়ার অভ্যাসেও এসেছে আমূল পরিবর্তন। আগে সকালের খাবারে থাকত সাদা পাউরুটির দুটি টোস্ট, জ্যাম, আর দুই কাপ চিনি দেওয়া চা। তার পর দিনভর চলত বিস্কুট, কেক আর ১৮ কাপ চা। এখন সকালের খাবার শুরু হয় একটি সেদ্ধ ডিম, একটি হোলমিল টোস্ট আর দুটি চা দিয়ে- যেখানে রয়েছে সুইটনার আর স্কিম মিল্ক। দিনভর খান ১৮ কাপ চা, তবে প্রতিটিতেই সুইটনার, চিনি নয়। রাতের খাবারে প্লেটে থাকে জ্যাকেট পটেটো, তার সঙ্গে চিজ, বিনস আর সালাদ।
'চিনি ছাড়া'- এই একটি মাত্র সিদ্ধান্ত নতুন জীবন এনে দিল সুজান গার্নারের জন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?