রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‌‘‌ভোট চুরি, চাকরি চুরি আর বেশিদিন বরদাস্ত করবে না যুবসমাজ’‌, রাহুলের নিশানায় মোদি সরকার

রিয়া পাত্র | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৫Riya Patra

আবু হায়াত বিশ্বাস, দিল্লি: বেকারি ইস্যুতে ফের সোচ্চার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার তিনি মোদি সরকারকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেছেন, বেকারত্ব ও ভোট কারচুপির জাঁতাকলে দেশজুড়ে যুবসমাজ হতাশার অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। রাহুল এক্স পোস্টে দাবি করেছেন, দেশের তরুণদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব এবং সেটি সরাসরি ভোট চুরির সঙ্গে যুক্ত। তাঁর কথায়, দেশে যতদিন ভোট চুরি চলতে থাকবে, ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে। কিন্তু, দেশের যুবসমাজ আর বেশিদিন ধরে চাকরি চুরি ও ভোটচুরি বরদাস্ত করবে না। রাহুলের অভিযোগ, বিজেপি ভোট কারচুপি করে ও প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণে থেকে ক্ষমতায় টিকে আছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নয়। এর ফলে দেশে গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব দেখা দিয়েছে।
 
মঙ্গলবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘ এক্স পোস্টে লেখেন, দেশে যুবদের সবচেয়ে বড় সমস্যা বেকারি। আর এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ভোট চুরির। রাহুল বলেছেন, যখন কোনও সরকার জনগণের বিশ্বাস জিতে ক্ষমতায় আসে, তখন তার প্রথম কর্তব্য হল যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু, বিজেপি তো আসলে সৎভাবে ভোটেই জেতেনি। ওরা ক্ষমতায় টিকে যাচ্ছে ভোট চুরি করে। ওরা এভাবেই সরকার দখল করে চলেছে। রাহুলের দাবি, আর সেই কারণে দেশে ৪৫ বছরের মধ্যে বেকারি সবার উপরে। চাকরি হারাচ্ছেন অনেকে, নিয়োগ প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে। যুবদের ভবিষ্যত আজ অন্ধকারে। এই কারণেই প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং প্রতিটি নিয়োগের পিছনে রয়েছে একটি করে বড় দুর্নীতি চক্র।

আরও পড়ুন: একদিনের দুর্ভোগ কাটিয়ে ফের পুজোর আমেজে কলকাতা, জল নামিয়ে সুপার হিরো কলকাতা পুরসভা! কোন উপায়ে কাজ?

লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য, দেশের যুবকরা পরিশ্রম করে এবং স্বপ্ন দেখে। তাদের ভবিষ্যৎ এর জন্য লড়াই করে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র তাঁর প্রচার নিয়েই ব্যস্ত। দেশে চাকরি কমছে, নিয়োগ প্রক্রিয়া ভেঙে পড়েছে এবং যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শাসকদল শিল্পপতি ও ধনকুবেরদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, অথচ দেশের যুবকদের স্বপ্ন ভেঙে চূর্ণ করছে। তাঁর বক্তব্য, এবার পরিস্থিতির বদল হচ্ছে। দেশের যুবসমাজ বুঝে গিয়েছে শুধু একটি চাকরি জোগাড় করাই মূল লড়াই নয়। লড়াই করতে হবে ভোটচুরির সঙ্গেও। কেননা যতদিন নির্বাচন চুরি হতে থাকবে, ততদিন বেকারি ও দুর্নীতি ক্রমশ বেড়ে চলবে। তাই দেশপ্রেমের অর্থ এখন বেকারি ও ভোটচোরদের হাত থেকে দেশকে মুক্ত করা। এক্স পোস্টে রাহুল দুটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে চাকরিপ্রার্থী যুবকদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। এবং আরেকটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চারাগাছ পুঁতছেন, ময়ূরকে খাওয়াচ্ছেন ও যোগব্যায়াম করছেন!‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া