শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, কিন্তু সোফা ছাড়তে মন চাইছে না। হাতে স্মার্টফোন, চোখে স্ক্রিনের মায়া। বাইরে থেকে বন্ধুদের ডাক বা খোলা হাওয়ার হাতছানি- কোনও কিছুই যেন বিছানার সঙ্গে গভীর প্রেমকে ভাঙতে পারে না। আধুনিক জীবনযাত্রায় এই ঘরকুনো স্বভাব বা আলসেমি বহু মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। মনোবিদরা জানাচ্ছেন, এই জড়তা কাটিয়ে বাইরে বেরোনোর ইচ্ছেটা রাতারাতি তৈরি হয় না। এর জন্য প্রয়োজন কয়েকটি ছোট ছোট অভ্যাস তৈরি করা, যা আপনার দৈনন্দিন রুটিনেরই অংশ হয়ে উঠবে।
আলসেমির এই দেওয়াল ভাঙার জন্য রইল পাঁচটি সহজ দৈনন্দিন কাজের সন্ধান।
১। লক্ষ্য হোক একেবারে ছোট
আমরা প্রায়শই কোনও কিছু অর্জনের জন্য বড় লক্ষ্য স্থির করে ফেলি। যেমন, “রোজ এক ঘণ্টা হাঁটব” বা “জিমে যাব”। এই বড় লক্ষ্যই অনেক সময় আলসেমিকে আরও বাড়িয়ে তোলে। তার বদলে শুরু করুন একেবারে ছোট লক্ষ্য দিয়ে। নিজেকে বলুন, “আমি শুধু পাঁচ মিনিটের জন্য বাইরে যাব।” বাড়ির সামনের রাস্তায় বা কাছের পার্কে হেঁটে আসুন। মূল উদ্দেশ্য ব্যায়াম করা নয়, কেবল ঘর থেকে বেরোনোর অভ্যাসটা তৈরি করা। কয়েকদিন পর এই পাঁচ মিনিট নিজে থেকেই দশ মিনিটে বদলে যাবে।
২। কাজের সঙ্গে জুড়ে দিন
উদ্দেশ্যহীনভাবে হাঁটতে বেরোনো অনেক সময় একঘেয়ে লাগতে পারে। তাই বাইরে বেরোনোর সঙ্গে একটি ছোট অথচ জরুরি কাজ জুড়ে নিন। যেমন- দুধের প্যাকেট নিয়ে আসা, পাশের দোকান থেকে খবরের কাগজ কেনা বা পোষ্যকে নিয়ে একবার ঘুরে আসা। এই ছোট ‘উদ্দেশ্য’টিই আপনাকে ঘর থেকে বেরনোর জন্য প্রয়োজনীয় উৎসাহ দেবে। কাজটি সম্পন্ন হলে মনে এক ধরনের তৃপ্তিও আসবে, যা আপনাকে পরের দিন বেরোনোর জন্য উৎসাহিত করবে।
৩। পোশাক তৈরি রাখুন
অনেক সময় কী পরে বেরব বা জুতো খুঁজে বের করার মতো ছোটখাটো ঝামেলার কারণেও বাইরে যাওয়ার ইচ্ছেটা মরে যায়। এই বাধা দূর করতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। সকালে বা আগের দিন রাতেই ঠিক করে নিন বাইরে যাওয়ার সময় কোন পোশাক ও জুতো পরবেন। সেগুলিকে হাতের কাছে গুছিয়ে রাখুন। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমবে এবং আলসেমিকে অজুহাত হিসেবে ব্যবহার করার সুযোগও থাকবে না।
৪। একটি নির্দিষ্ট সময় বেঁধে ফেলুন
“পরে যাব” বা “বিকেলের দিকে বেরোব”- এই ধরনের অনির্দিষ্ট লক্ষ্য রাখলে তা প্রায়শই বাস্তবায়িত হয় না। তাই দিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় বাইরে যাওয়ার পরিকল্পনা করুন। সেটা সকালে ঘুম থেকে উঠে, দুপুরে খাওয়ার পর বা বিকেলে চায়ের আগে যেকোনও সময়ই হতে পারে। মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখুন। যখন বিষয়টিকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে দেখবেন, তখন আলসেমি কাটিয়ে ওঠা অনেক সহজ হয়ে যাবে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
৫। আনন্দের উপকরণ সঙ্গে রাখুন
বাইরে বেরোনোর অভ্যাসটি যেন একঘেয়েমি মনে না হয়। ঠিক করে নিন, আপনার পছন্দের গানের প্লে-লিস্ট বা কোনও আকর্ষণীয় পডকাস্ট আপনি কেবল বাইরে হাঁটার সময়েই শুনবেন। এর ফলে আপনার মস্তিষ্ক বাইরে বেরোনোর সঙ্গে একটি আনন্দের অনুভূতিকে জুড়ে নেবে। তখন হাঁটতে যাওয়াটা আর কাজ বলে মনে হবে না, বরং তা দিনের অন্যতম প্রিয় সময় হয়ে উঠবে।
মনে রাখবেন, কোনও অভ্যাসই একদিনে বদলায় না। প্রয়োজন শুধু ধৈর্য এবং প্রথম পদক্ষেপটি নেওয়ার মানসিকতা। একটু তাজা বাতাস, প্রকৃতির ছোঁয়া আর হালকা শারীরিক পরিশ্রম আপনার শরীর ও মন উভয়কেই চাঙ্গা করে তুলতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?