রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এক্স-র পায়ে শিকল, ভারতের কোন আইন এবার মানতে হবে

সুমিত চক্রবর্তী | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বুধবার কর্ণাটক হাইকোর্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স কর্তৃপক্ষের করা একাধিক আবেদন খারিজ করে দিয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট ও পোস্ট ব্লক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল সংস্থাটি। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, ভারতের ভেতরে কার্যরত কোনও সোশ্যাল মিডিয়া কোম্পানি আইন ও নিয়ন্ত্রণ এড়িয়ে কাজ করতে পারবে না।


আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ডিজিটাল মাধ্যম দ্রুত বদলে যাচ্ছে এবং এর প্রভাব সমাজ ও রাজনীতির উপর গভীর। তাই "সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনা এখন সময়ের দাবি।"


এদিন রায়ে বলা হয়, এক্স-সহ যেকোনও বিদেশি প্ল্যাটফর্ম যদি ভারতে ব্যবসা করতে চায়, তবে তাকে এখানকার আইন মানতে হবে। আদালত মন্তব্য করে, “ভারতের বাজারকে কোনও সংস্থা নিজের খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে পারে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।”

আরও পড়ুন: মৃত্যু হল পায়ের ভৃত্য, আফগান কিশোরের ভাগ্য দেখে সকলেই অবাক


কোর্ট স্পষ্ট করে জানিয়েছে, ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে যে বাকস্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, তা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশি সংস্থা বা প্ল্যাটফর্ম এই অধিকার দাবি করতে পারবে না।


রায়ে আরও বলা হয়েছে, “আমেরিকান জুরিসপ্রুডেন্স ভারতীয় বিচারব্যবস্থায় আনা যাবে না।” আদালতের মতে, এক্স মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেও ভারতে আসলে কেন্দ্রের জারি করা টেকডাউন অর্ডারগুলিকে মানতে অস্বীকার করছে। বেঞ্চ মন্তব্য করে, “প্রযুক্তি যতই অগ্রসর হোক না কেন, নিয়ন্ত্রণের কাঠামোও ততটাই বিকশিত হতে হবে।” এপ্রসঙ্গে আদালত ২০২১ সালের তথ্যপ্রযুক্তি বিধির উল্লেখ করে জানিয়েছে যে এই নতুন বাস্তবতাকে নিজস্ব ব্যাখ্যার আলোকে দেখতে হবে।


আদালত আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে বলেছে, “অ্যালগরিদম নিয়মিতভাবে তথ্যপ্রবাহকে আকার দিচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ার এই বিপজ্জনক দিক নিয়ন্ত্রণ করা উচিত কি না?” বেঞ্চের মতে, সমাজে বিভ্রান্তিকর তথ্য, ভুয়ো খবর বা ঘৃণামূলক কনটেন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মগুলির ওপর নিয়ন্ত্রণ জরুরি।


কোর্টের চূড়ান্ত রায়ে বলা হয়েছে, “কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই দেশের আইন থেকে অব্যাহতি পেতে পারে না।” বেঞ্চ আরও যোগ করে, “যে কেউ ভারতে ব্যবসা করতে চাইলে তাকে ভারতীয় সংবিধান ও বিধিনিষেধ মেনে চলতে হবে।” এভাবে আদালত স্পষ্ট করেছে যে সোশ্যাল মিডিয়ার মুক্ত প্রবাহের পাশাপাশি এর সম্ভাব্য বিপদের দিকেও সতর্ক থাকতে হবে। এক্সের আবেদনের খারিজ হওয়ার পর এখন স্পষ্ট ভারতে কার্যরত বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কেন্দ্র সরকারের নির্দেশ অমান্য করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া