সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সকালে ঘুম ভাঙতেই কাশি? তিন কারণে হতে পারে মারাত্মক রোগের ইঙ্গিত! পুজোর সময়ে কোন লক্ষণ উপেক্ষা করলেই বিপদ?

সোমা মজুমদার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৭Soma Majumder

সকালে ঘুম থেকে উঠতেই খুসখুসে কাশি। হাসলে বা কোনও কারণে গলায় চাপ পড়লে অনবরত কাশতে থাকছেন। পুজোর সময়ে আবহাওয়ার হেরফের হলে ঠান্ডা-গরমে এই ধরনের সর্দি, কাশি হয় অনেকেরই। কিন্তু তা ঠান্ডা লেগে হচ্ছে নাকি অন্য কোনও কারণে, তা বোঝা জরুরি। বিশেষ করে এই সমস্যা নিয়ে পুজোয় ঘুরতে যাওয়া যথেষ্ট ঝুঁকির। ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেশি। তাই ঠিক কোন কারণে কাশি হচ্ছে তা বোঝা প্রয়োজন। 

অনেকেই কাশিকে ছোটখাটো সমস্যা মনে করে উপেক্ষা করেন। কিন্তু চিকিৎসকরা সতর্ক করছেন, যদি এটি দীর্ঘস্থায়ী হয়, তবে তা গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার ইঙ্গিত দিতে পারে। কাশির সঙ্গে অন্যান্য কয়েকটি লক্ষণ থাকলে অবহেলা করা উচিত নয়।

আরও পড়ুনঃ পারফিউম ছাড়া দিন চলে না? অজান্তেই ডেকে আনছেন না তো ক্যানসার, বন্ধ্যাত্বের ঝুঁকি! ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন গবেষকরা

কোন কারণে কাশি

১. অ্যালার্জি ও হাঁপানিঃ শ্বাসনালীর প্রদাহ বা সংক্রমণ যেমন অ্যালার্জি, ব্রঙ্কাইটিস বা হাঁপানি সকালে কাশির সাধারণ কারণ। এই ধরনের কাশি প্রায় প্রতিদিন হয় এবং ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়তে-কমতে পারে। সাধারণত অ্যালার্জি বা হাঁপানির ওষুধে সাময়িকভাবে এটি কমে।

২. অ্যাসিড রিফ্লাক্স (জিইআরডি)ঃ রাতে শোওয়ার সময় পাকস্থলীর অ্যাসিড উপরের খাদ্যনালীর দিকে ওঠে এসে গলা ও শ্বাসনালীকে জ্বালাতে পারে। এর ফলে সকালে ঘুম থেকে ওঠার সময় কাশির সমস্যা দেখা দেয়। এটিকে অনেক সময় রোগী ‘খিদে বা অজানা জ্বালা’ বলে মনে করে।

৩. দূষণ ও ধোঁয়াঃ সিগারেটের ধোঁয়া বা দূষিত বাতাসের সংস্পর্শে থাকা শ্বাসনালীর প্রদাহ বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এই ধরনের পরিবেশে থাকা ব্যক্তিদের সকালে কাশির সমস্যা দেখা দেয়। 

কখন সতর্ক হবেন

*পিত্ত বা সবুজ রঙের কফ
*কফে রক্তের উপস্থিতি
*শ্বাসকষ্ট বা হাঁপানি
*বুকে ব্যথা
*দীর্ঘস্থায়ী জ্বর
*অজানা কারণে ওজন কমে যাওয়া বা ক্ষুধামন্দা


এই লক্ষণগুলো টিউবারকুলোসিস (টিবি), ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) বা ফুসফুসের ক্যানসার সহ অন্যান্য গুরুতর রোগের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। যদি কাশি দুই সপ্তাহের বেশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা করলে রোগের জটিলতা কমানো সম্ভব। যা বিশেষ করে ধূমপায়ী ও শ্বাসনালীর সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া