সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পারফিউম ছাড়া দিন চলে না? অজান্তেই ডেকে আনছেন না তো ক্যানসার, বন্ধ্যাত্বের ঝুঁকি! ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন গবেষকরা

সোমা মজুমদার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৬Soma Majumder

সুগন্ধি বা বডি স্প্রে আজকাল বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। অফিসে হোক বা পার্টি কিংবা সাধারণ ঘরোয়া পরিবেশে নিজেকে সতেজ ও আকর্ষণীয় রাখতে অনেকেই নিয়মিত পারফিউম ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস অতিরিক্ত হলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, সম্প্রতি গবেষণায় মিলেছে এমনই ইঙ্গিত। গবেষকরা জানিয়েছেন, নিয়মিত ও অতিরিক্ত পরিমাণে পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করলে মহিলাদের মধ্যে স্তন ক্যানসার ও প্রজনন ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশেষ করে বাজারে সহজলভ্য সস্তা, নকল বা অবৈধ জিনিসের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি থাকে।

কেন বিপদ লুকিয়ে আছে সুগন্ধিতে? আসলে পারফিউম বা বডি স্প্রে-তে ব্যবহৃত বেশ কিছু রাসায়নিক উপাদান শরীরে হরমোনের ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফেথালেটস এবং সিন্থেটিক মাস্ক। ফেথালেটস সুগন্ধিকে দীর্ঘস্থায়ী করে তোলে। কিন্তু গবেষণায় প্রমাণিত, এগুলো মহিলাদের প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে। অন্যদিকে, সিন্থেটিক মাস্ক স্টেরয়েড বা ইস্ট্রোজেনের মতো প্রভাব ফেলে, যা দীর্ঘমেয়াদে হরমোন-সম্পর্কিত ক্যানসারের বিশেষ করে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এই রাসায়নিক উপাদান শরীরে প্রবেশ করতে পারে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কিংবা পানীয় জল ও খাবারের মাধ্যমে। ফলে এগুলো সরাসরি হরমোন উৎপাদন ও কার্যকারিতা নষ্ট করে দেয়। বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু ও নবজাতকরা বেশি ঝুঁকিতে থাকে।

আরও পড়ুনঃ একধাক্কায় বয়স কমবে ১০ বছর, ওজন ঝরবে পাঁচ কেজি! দু'মিনিটের ‘চিনা কায়দা’র সন্ধান দিলেন মালাইকা আরোরা

যদিও বিষয় নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। তাঁদের মত, রোজকার জীবনে পারফিউম ব্যবহার একেবারে এড়িয়ে চলতে হবে তা নয়, তবে পরিমিত ব্যবহারই সঠিক পথ। বাজারে পাওয়া অধিকাংশ পারফিউম বা ডিওডোরেন্টের উপাদানগুলোর ওপর এখনও পর্যাপ্ত গবেষণা হয়নি। সবচেয়ে বড় সমস্যা হল, এই ধরনের পণ্যের উপাদান ও রাসায়নিকের ওপর নিয়ন্ত্রণ বা কঠোর নিয়মকানুন নেই। ফলে গ্রাহকরা অনেক সময় বুঝতেই পারেন না কোন পণ্য ক্ষতিকর আর কোনটি নিরাপদ।

কীভাবে সতর্ক থাকবেন? বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যেমন সবসময় বিশ্বস্ত ও নামী ব্র্যান্ডের পণ্য ব্যবহার করুন, প্যাকেটে দেওয়া উপাদান তালিকা ভাল করে পড়ে নিন, একই দিনে বারবার বা অতিরিক্ত পরিমাণে পারফিউম ব্যবহার এড়িয়ে চলুন, হরমোন বা প্রজননসংক্রান্ত কোনও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন, নকল বা অবৈধ পণ্য কেনা এড়িয়ে চলুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া