রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভরা বাজারে এ কী সাহস? পোষাক নিয়ে কু মন্তব্য করায় তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন যুবতী, ভিডিও ভাইরাল

আর্যা ঘটক | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪১Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি কোয়েম্বাটোরের ব্যস্ত বাজারে এক আইনের ছাত্রী সরাসরি মুখোমুখি হন এক ব্যক্তির। এরপর তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন যুবতী। তাঁর অভিযোগ অনুযায়ী তাঁর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শহরের প্রসিদ্ধ ফুল মার্কেট-এ। এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই যুবতী সেদিন একটি হাতকাটা টপ পরে বাজারে গিয়েছিলেন। সেই সময় এক দোকানদার তাঁকে উদ্দেশ্য করে কিছু আপত্তিকর মন্তব্য করে বসেন। তিনি বলেন, এই ধরনের পোশাক পরে বাজারে আসা উচিত নয়। অপ্রত্যাশিত এই মন্তব্যে হতবাক যুবতী সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিক্রিয়া জানান। দোকানদারকে সরাসরি প্রশ্ন করেন, কেন এমন কথা বলা হল তাঁকে। তবে দোকানদার নিজের অবস্থান থেকে সরেন না। বরং তেড়ে এসে যুবতীকে বলেন, এর আগে এই ধরনের পোশাকের কারণে বাজারে ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: “প্রাণ যাক, তবু রিল ডিলিট নয়!" বারাবাঁকিতে সোশ্যাল মিডিয়ার রিল নিয়ে হইচই, পুলিশের সঙ্গে তুফান ঝামেলায় এ কী ঘটালেন যুবতী? 

ঘটনার জেরে আইনের ছাত্রীটির সোজাসাপ্টা জবাব, “আমার পোশাকে কোনও অশালীনতা নেই। যদি এমন কোনও নিয়ম থাকে, তা হলে বাজার সমিতির তরফে সাইনবোর্ড টাঙানো হোক। নইলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

এরপর ঘটনাটি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাজারের আরও কিছু বিক্রেতা এসে দোকানদারের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেন। চেঁচামেচিতে একাধিক লোক জড় হয়ে যায় ঘটনাস্থলে৷ ততক্ষণে তাঁদের মধ্যে কেউ একজন গোটা ঘটনাটি নিজ ক্যামেরায় ভিডিও করেন। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল।

আরও পড়ুন: ইউটিউব দেখে হামলার ছক! গুলিবিদ্ধ অবস্থায় মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লেন বিএসসি পড়ুয়া, ঘটনা ঘিরে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী 

পাশাপাশি ঘটনার প্রেক্ষিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে নারী স্বাধীনতা নিয়ে। মহিলদের পোশাক পছন্দের অধিকার, জনসমক্ষে হেনস্থার প্রশ্ন এবং সেইসঙ্গে সমাজের মনোভাব নিয়েও একাধিক দাবি উঠেছে। প্রশ্ন উঠছে, আজকের দিনে দাঁড়িয়েও কি একজন মহিলা তাঁর পছন্দমতো পোশাক পরে নিরাপদে প্রকাশ্যে চলাফেরা করতে পারেন না?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া