শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নেপালের হাওয়া কি ভারতেও! রাজ্যের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ লাদাখে, আগুন ধরানো হল বিজেপি কার্যালয়ে

অভিজিৎ দাস | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের দাবিতে প্রতিবাদে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে শহর। বুধবার সকালের বিক্ষুব্ধ প্রতিবাদীরা বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। আগুন লাগিয়ে দেওয়া পুলিশের ভ্যানে। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছিল লাদাখে। বুধবার তা হিংসার রূপ নেয়।

রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে বুধবারর সকাল থেকেই আজ লেহ-এর রাস্তায় শত শত বিক্ষোভকারী নেমে এসেছেন। বিক্ষোভকারীরা রাজ্যের দাবিতে বুধবার অনশন ধর্মঘট পালন করছেন এবং সম্পূর্ণ বনধের ডাক দিয়েছেন। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লেহ-তে বিজেপি অফিসে হামলা চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দিকেও ছোঁড়া হয় পাথর এবং একটি পুলিশের গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। এর জবাবে, পুলিশ হিংস্র জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে।

সাম্প্রতিক স্মৃতিতে লাদাখে এই প্রথম এই ধরণের সংঘর্ষ দেখা গেল। সরকারের সঙ্গে আসন্ন আলোচনার আগেই এই হিংসা ছড়িয়ে পড়ে। লাদাখের জনগণের দাবি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য কেন্দ্র ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: নিট পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েও ‘আত্মহত্যা’, কারণ জানলে চোখে জল আসবে

গত দুই সপ্তাহ ধরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন করছেন। তাঁর পাশে দাঁড়াতে লেহ অ্যাপেক্স বডি বুধবার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল। 

গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখের নেতৃত্বের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার কথা জানায়। দফা অক্টোবরে সেই আলোচনার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। লাদাখে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA) এর অধীনে রাজনৈতিক শক্তিগুলি রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের মর্যাদা দাবিতে দীর্ঘ বিক্ষোভের পর স্বরাষ্ট্র মন্ত্রক ২ জানুয়ারি একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছিল।

গত তিন বছর ধরে লাদাখে সরাসরি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে অস্থিরতা দেখা দিয়েছে। বাসিন্দারা বারবার তাদের জমি, সংস্কৃতি এবং সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানাচ্ছেন।

২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করার পর লাদাখকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। সেই সময়ে ওয়াংচুক-সহ লেহ-র অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই, লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসনের অধীনে রাজনৈতিক শূন্যতা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে।

এই অসন্তোষের ফলে বৃহৎ আকারের বিক্ষোভ এবং অনশন শুরু হয়। লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এর অধীনে প্রথমবারের মতো বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলি একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করে।

কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা সাজাদ কার্গিল এক্স-এ লিখেছেন, “লেহ-তে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় সরকারের কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরীক্ষার ফলে শান্তিপূর্ণ লাদাখ অশান্ত হয়ে উঠেছে। কেন্দ্রের উপর দায়িত্ব বর্তাবে, লাদাখের মানুষের কথা শোনা এবং আলোচনা পুনরায় শুরু করা। আমি সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।” 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া