রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার নওরাগাঁও গ্রাম এক করুণ ঘটনার সাক্ষী হল। মাত্র ১৯ বছর বয়সী অনুরাগ অনিল বরকরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার, আত্মীয়স্বজন ও গোটা এলাকায়। অনুরাগ, যিনি সম্প্রতি দেশের অন্যতম কঠিন পরীক্ষা NEET UG 2025-এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন, তিনি নিজের জীবনের ইতি টেনে দিলেন সেই দিনেই যেদিন তিনি গোরখপুরে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, অনুরাগ সিন্ডেভাহি তালুকার নওরাগাঁওয়ের বাসিন্দা ছিলেন। তিনি এবছর নিট পরীক্ষায় ৯৯.৯৯ পারসেন্ট পেয়েছিলেন এবং অল ইন্ডিয়া র্যাষঙ্কিংয়ে ওবিসি ক্যাটাগরিতে ১৪৭৫ নম্বর স্থান অর্জন করেছিলেন। এই ফলাফল যেকোনও পরিবারের জন্য গর্বের বিষয়। কিন্তু এই সাফল্যই যেন তাঁর জীবনে অদৃশ্য চাপের পাহাড় তৈরি করেছিল। চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল পরিবার ও সমাজের, কিন্তু হয়তো তা অনুরাগের নিজের ইচ্ছার সঙ্গে মিলছিল না।
আরও পড়ুন: পিপিএফ থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ৩০ সেপ্টেম্বর থেকে বদলে যাবে সুদের হার?
ঘটনার দিন, গোরখপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অনুরাগ ও তাঁর পরিবার। কিন্তু যাত্রার আগে ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি সুইসাইড নোট উদ্ধার করে। যদিও সরকারিভাবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে তদন্তকারী সূত্রের দাবি— অনুরাগ লিখে গিয়েছিলেন তিনি ডাক্তার হতে চান না।
এই ঘটনায় চন্দ্রপুরের নওরাগাঁও পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণের চাপেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন অনুরাগ।
শিক্ষাজীবনে চাপ নতুন নয়। বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার যুগে, অনেক কিশোর-কিশোরী নিজেদের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেয়। পরিবারের ইচ্ছা, আত্মীয়দের প্রত্যাশা আর সমাজের চোখে “সফল” হওয়ার বাধ্যবাধকতা অনেক তরুণের মানসিক জগৎ ভেঙে দেয়। অনুরাগের ঘটনাও হয়তো তারই প্রতিচ্ছবি।
মনোবিজ্ঞানীরা বারবার সতর্ক করে বলেছেন— পড়াশোনা বা কেরিয়ার জীবনের একটি মাত্র অংশ। জীবন অনেক বিস্তৃত, তার চেয়ে বড় কিছু আছে। একজন তরুণ যদি মনে করেন তাঁর স্বপ্ন অন্য পথে, তবে সেই কণ্ঠস্বর পরিবারকে শোনার প্রয়োজন। কারণ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হয়তো সাময়িক সাফল্য আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মানসিক ক্লান্তি, হতাশা এমনকি আত্মঘাতী প্রবণতার জন্ম দিতে পারে।
এই প্রেক্ষিতে বিশেষজ্ঞরা অভিভাবকদের উদ্দেশে বার্তা দিচ্ছেন— সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। তাঁদের মনের কথা শুনুন, তাঁদের স্বপ্নকে গুরুত্ব দিন। একইসঙ্গে কিশোর-কিশোরীদেরও অনুরোধ করা হচ্ছে যেকোনও সমস্যায় একা না থেকে পরিবার, বন্ধু বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন। নিজের অনুভূতি ভাগ করলে মানসিক চাপ অনেকটা কমে যায়।
অনুরাগের মৃত্যু আমাদের সামনে বড় প্রশ্ন রেখে গেল— আমরা কি তরুণ প্রজন্মের উপর অতিরিক্ত চাপ চাপিয়ে দিচ্ছি? তাঁদের ইচ্ছা-অনিচ্ছাকে কতটা মূল্য দিচ্ছি? হয়তো সময় এসেছে পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে সমান গুরুত্ব দেওয়ার। এক তরুণের অকাল মৃত্যু গোটা সমাজের জন্য সতর্কবার্তা। অনুরাগের চলে যাওয়া যেন আমাদের শিখিয়ে দেয়— সাফল্য মানে শুধু ডিগ্রি নয়, বরং সুখী এবং মানসিকভাবে সুস্থ জীবন গড়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?