রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আমার শেষ শো', আগেই বলেছিলেন অভিনেতা, অভিনয়ের মাঝে মঞ্চে ঠাস করে পরেই মৃত্যু 'দশরথ'-এর

পল্লবী ঘোষ | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রতিবছরের মতো রামলীলার জমজমাট শো। অগণিত দর্শকের ভিড়। ভরা মঞ্চে সহ অভিনেতাদের মাঝেই বসে ছিলেন 'রাজা দশরথ'। সংলাপ বলতে বলতে আচমকাই ঢলে পড়লেন সহ অভিনেতার কাঁধের উপর। মুহূর্তের মধ্যেই সব শেষ। অভিনয় চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টে মঞ্চেই মৃত্যু হল তাঁর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বায়। ৭০ বছর বয়সি অভিনেতার নাম, অমরেশ মহাজন। রামলীলায় তিনি রাজা দশরথের ভূমিকায় অভিনয় করছিলেন। অভিনয় চলাকালীন আচমকা মঞ্চে লুটিয়ে পড়েন। কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মঞ্চেই সহ-অভিনেতাদের মাঝে মৃত্যু হয় তাঁর। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ বছর ধরে একটানা তিনি রামলীলায় অভিনয় করছেন। বেশিরভাগ সময়েই 'রাজা দশরথ'-এর ভূমিকায় দেখা গেছে তাঁকে। কখনও কখনও রাবণের ভূমিকাতেও দর্শকদের নজর কাড়েন। বয়স ৭০ হলেও, নিয়মিত নাটকের মহড়ায় যেতেন। এদিনের অনুষ্ঠানের আগে দলের কর্মীদের জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ শো। এরপর অভিনয় জীবন থেকে অবসর নেবেন। বয়সের কারণেই বিশ্রাম নেবেন তিনি। 

 

মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে তখন রামলীলার সকল অভিনেতারা। সামনেই বসে অগণিত দর্শক। টানটান উত্তেজনা সকলের মধ্যে। 'রাজা দশরথ' বসে আছেন সিংহাসনে। সকলে মাঝে তখন তিনি সংলাপ বলছিলেন। সংলাপ বলতে বলতেই সহ অভিনেতার কাঁধের উপর পড়ে যান অমরেশ। প্রথমে তাঁর সহ অভিনেতা টের পাননি কেন এমনটা ঘটল। কিছুক্ষণ পরেই বুঝতে পারেন অমরেশের সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। 

 

আরও পড়ুন: রাতবিরেতে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল মেসেজ, জোর করে সঙ্গম! আশ্রম প্রধানের কেচ্ছা ফাঁস, ধর্ষণের অভিযোগ ১৭ ছাত্রীর

 

তড়িঘড়ি করে দলের কর্মীদের ডেকে পাঠানো হয়। মঞ্চে পর্দা টেনেই অমরেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শ্রী রামলীলা ক্লাব, চাম্বার সভাপতি স্বপন মহাজন জানিয়েছেন , অমরেশকে দ্রুত পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই। মঞ্চেই অভিনয় চলাকালীন তিনি পড়ে যান। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা মৃত ঘোষণা করেন। দলের সকলেই শোকে ভেঙে পড়েছেন।

 

ঠিক এক বছর আগে, দিল্লির শাহদারার রামলীলা রামের চরিত্রে অভিনয় করার সময় সুশীল কৌশিক নামের এক অভিনেতা একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনিও সংলাপ বলার সময় বুকে ব্যথা অনুভব করেন। এবং মঞ্চ থেকে নেমেই পড়ে যান। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

 

প্রসঙ্গত, কয়েক মাস আগে উত্তরপ্রদেশের বুদাউনে আরও এক মর্মান্তিক পরিণতি হয়েছিল এক তরুণীর। পুলিশ জানিয়েছে, বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দিক্ষা নামের তরুণীর। রবিবার সন্ধ্যায় ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হলুদ রঙের শাড়ি পরে সেজেছিলেন তিনি। সকলের সঙ্গে নাচ করছিলেন। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। 

 

পরিবারের তরফে জানানো হয়েছে, গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিক্ষা। নাচ থামিয়ে বাথরুমে যান। সেই সময় তাঁর বুকে ব্যথা হচ্ছিল। বাথরুমে যাওয়ার পর কয়েক ঘণ্টায় আর তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

চিকিৎসকরা দিক্ষাকে মৃত বলে ঘোষণা করেন। এও জানান, কার্ডিয়াক অ্যারেস্টেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় দেহ ময়নাতদন্তের অনুমতি দেয়নি পরিবার। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, সোমবার বিয়ে উপলক্ষে রবিবারেই মোরাবাদ থেকে পাত্রপক্ষ রওনা দিয়েছিল। মাঝপথেই বরযাত্রীরা দিক্ষার মৃত্যুর খবর পান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া