রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: “প্রাণ যাক, তবু রিল ডিলিট নয়!” -এই মন্ত্রে যেন সোশ্যাল মিডিয়ার আসক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছল উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। এক যুবতী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করতেই বেঁধে গেল তুলকালাম কাণ্ড। মুহূর্তে ভাইরাল হয় তা। কোতওয়ালি থানার সামনে একটি রিল ভিডিও শ্যুট করেন তিনি। ভিডিওর পেছনে একটি জনপ্রিয় ভোজপুরি গান বাজতে শোনা যায়। কিন্তু এটি ভাইরাল হতেই বিপাকে পড়েন যুবতী। পরে ভিডিওটি মুছে ফেলতে বলেন পুলিশ। কিন্তু রুহি স্পষ্ট জনান, কিছুতেই তিনি ডিলিট করবেন না। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে রুহির উত্তপ্ত বাদানুবাদ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত রুহির একটি রিল ভিডিও দিয়ে। সেখানে তাঁকে ধীরে ধীরে হাঁটতে দেখা যায়, পেছনে কোতওয়ালি থানা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি জনপ্রিয় ভোজপুরি গান। ভিডিওটি নিমেষে ভাইরাল হয়ে যায়। এমনকী মিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলে। বিষয়টি চোখ এড়ায়নি পুলিশেরও।
রিলটি সরিয়ে ফেলবার নির্দেশ নিয়ে রুহির বাড়িতে হাজির হন এক সাব-ইন্সপেক্টর ও এক মহিলা কনস্টেবল। কিন্তু রুহি সাফ জানিয়ে দেন, তিনি কোনওমতেই ভিডিও সরাবেন না। বলেন, “এত ভাইরাল হয়ে গিয়েছে, এখন মুছতে পারব না।” বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তাঁর এই উত্তপ্ত বাকবিতণ্ডার সাক্ষী থাকেন বহু স্থানীয় মানুষ। তাঁদের মধ্যে কেউ কেউ আবার সেই দৃশ্যেরও ভিডিও করেন।
ভিডিওতে শোনা যায়, দৃঢ় কণ্ঠে রুহি বলছেন, “আমি মরে গেলেও এই ভিডিও সরাব না, আমি আবারও বলছি এটা করবনা আমি।” পাশে এক শিশুকণ্ঠের প্রতিধ্বনি- “আমরা এটি সরাব না।”
এহেন উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে রুহি বলেন, “আমি আত্মহত্যা করব আপনারা যদি জোর করেন। আমার নাম রুহি। আমি একজন মেয়ে৷ আমি সবকিছু করতে পারি।” ব্যালকনিতে দাঁড়িয়ে পুলিশের উদ্দেশে এই ঘোষণা, আর নিচে কৌতূহলী জনতার ভিড়।
একজন পথচারী মোবাইলে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে রুহি আপত্তি তোলেন, তখন পুলিশ তাঁকে সরে যাওয়ার অনুরোধ করে। পরবর্তীতে রুহি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানান, “আমি জানতামনা আমি যেখানে ভিডিওটি করেছি তা কোতওয়ালি থানার সামনে। এর জন্য যে পুলিশ এত চাপ দিতে পারে, তা'ও আমি ভাবিনি।” অর্থাৎ, থানার সামনে ভিডিও করলে এমন কাণ্ড ঘটবে, সে বিষয়ে তাঁর কোনও ধারণাই ছিল না।
তাঁর দাবি, কেউ জোর করে ভিডিও ডিলিট করাতে চাইলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। শেষ পর্যন্ত, পুলিশ কিছু না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায়। ভিডিও যেমন ছিল, তেমনই থেকে যায় সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে রুহি নিজের রিল-দৃঢ়তায় রীতিমতো নতুন ‘ইনফ্লুয়েন্সার আইকন’ হয়ে ওঠেন নেটিজেনদের একাংশের চোখে। সোশ্যাল মিডিয়ার যুগে ‘ভিউ’ এখন সম্মানের প্রশ্ন। আর এই সম্মান রক্ষায় রুহির এহেন অবস্থান নেটদুনিয়ায় সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?