মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রবি লক্ষ্মী চিত্রকরকে বিমানে ভারতে নিয়ে আসা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ‘জেন জি’ বিক্ষোভের সময় তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন।
সহিংস বিক্ষোভের সময় যখন বাড়িতে আগুন লাগানো হয়, তখন রবি লক্ষ্মী চিত্রকর বাড়িতেই ছিলেন। ঘটনার সময় চিত্রকরের শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। ধোঁয়ায় তাঁর ফুসফুস আক্রান্ত হওয়ায় তাঁর বাঁ হাত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বুকেও সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তিনি কীর্তিপুরের বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন, ডাক্তারদের পরামর্শে তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে।
জেন জি বিক্ষোভের সময় কাঠমান্ডুর ডাল্লু এলাকায় খানালের বাড়িতে আগুন লাগানো হয়। খানাল ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: মশা তৈরির কারখানা খুলল ব্রাজিলে, বছরে লক্ষ লক্ষ পতঙ্গ উৎপাদন হবে সেখানে, কী হবে এত মশা দিয়ে
কেপি শর্মা ওলির সরকার পতনের দিকে পরিচালিত ‘জেন জি’ বিক্ষোভে তিন পুলিশ কর্মীসহ কমপক্ষে ৭২ জন নিহত হন। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি ৯ সেপ্টেম্বর নেপালে হিংসার ঘটনাকে ‘সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এও জানিয়েছেন যে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
‘জেন জি’ বিক্ষোভের তদন্তের জন্য সুশীলা সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। তদন্ত কমিশনের সদস্যরা হলেন প্রাক্তন বিচারপতি গৌরী বাহাদুর কারকি, প্রাক্তন অতিরিক্ত পুলিশ ইনস্পেক্টর জেনারেল বিজ্ঞান রান শর্মা এবং আইন বিশেষজ্ঞ বিশ্বেশ্বর প্রসাদ ভান্ডারি। তদন্ত কমিশনকে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মাসের শুরুতে নেপালে সহিংস বিক্ষোভ দেখা গেছে। প্রথমে ওলি সরকারের সোশ্যাল মিডিয়া সাইটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল, তবে, সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের পরেও তা অব্যাহত ছিল, যার ফলে ওলি সরকারের পতন হয়। বিক্ষোভ চলাকালীন সংসদ, রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, সরকারি ভবন, রাজনৈতিক দলের অফিস এবং সিনিয়র নেতাদের বাড়ি সহ বেশ কয়েকটি ভবন ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
নেপালের তরুণ প্রজন্ম, যাদের জেন জি নামে অভিহিত করা হচ্ছে, মূলত দু’টি ইস্যুতে রাস্তায় নেমেছিল। এক, মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির উপর সরকারি নিষেধাজ্ঞা। দুই, রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ।
যুবসমাদের দাবি ছিল, এই নিষেধাজ্ঞা একদিকে তাদের রোজগারের পথ বন্ধ করছে। অন্যদিকে, ক্ষমতাসীনদের বিলাসবহুল জীবনযাপনের তথ্য আড়াল করার কৌশল। ফলে ক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারি ভবন, যানবাহন ও সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
২০০৬ সালে রাজতন্ত্র পতনের পর থেকে নেপালে স্থায়ী সরকার টিকে নেই। কমিউনিস্ট দলগুলো (CPN, UML, মাওবাদী সেন্টার) সংসদে বড় ভূমিকা রাখলেও তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দক্ষিণপন্থীদের সঙ্গে জোটসর্বস্ব রাজনীতি ও আদর্শগত দ্বিধার কারণে জনগণের আস্থা হারিয়েছে। না করা হয়েছে সম্পদের জাতীয়করণ, না ভূমি সংস্কার। এর সুযোগ নিয়েছে নতুন প্রজন্মের পশ্চিম ঘেঁষা রাজনীতিকরা। একইসঙ্গে ভারতের হিন্দুত্ববাদী শক্তির মদতে রাজতন্ত্রপন্থীরা ফের সক্রিয় হয়ে উঠেছে, ‘হিন্দু রাষ্ট্র’ পুনঃপ্রতিষ্ঠার স্লোগান তুলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?