রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ দিন আগেই জন্ম। মায়ের কোলের বদলে তার ঠাঁই হল জঙ্গলের ঝোঁপের মধ্যে। আঠা দিয়ে বন্ধ ঠোঁট। মুখে পাথর ভরা। সেভাবেই ১৫ দিনের সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে কেউ বা কারা পালিয়ে গেছে। হাড়হিম দৃশ্য দেখে চমকে উঠেছে পুলিশও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে, এই রাজ্যের ভিলওয়াড়া জেলার জঙ্গল থেকে ১৫ দিনের এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। তার ঠোঁট বন্ধ করা ছিল আঠা দিয়ে। মুখে পাথর ভরা ছিল। যাতে কোনওভাবেই সদ্যোজাত চিৎকার করে কান্নাকাটি করতে না পারে।
পুলিশের অনুমান, সদ্যোজাতকে খুন করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। সদ্যোজাত বেঁচেই আছে। গবাদিপশু নিয়ে এক ব্যক্তি ওই জঙ্গলে গিয়েছিলেন। ফেরার পথেই সদ্যোজাতকে তাঁর চোখে পড়ে। তড়িঘড়ি করে সদ্যোজাতকে উদ্ধার করতেই দেখেন মুখে পাথর ভরা। সেই পাথর বের করেই সদ্যোজাতকে নিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সদ্যোজাত চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বিজোলিয়া থানার অন্তর্গত এলাকায়। সীতা কুন্ড মন্দিরের সামনের রাস্তার ধারে জঙ্গল থেকে সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় হাসপাতালে সম্প্রতি যতগুলি সন্তান প্রসব করা হয়েছে, সেই তালিকাও খতিয়ে দেখে সদ্যোজাতের পরিবারের হদিশ চালাচ্ছে তারা।
প্রসঙ্গত, দেবীপক্ষে হাইওয়ের ধারে আরও এক ভয়াবহ ঘটনা ঘটে। এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার এক শিশুকন্যার মৃতদেহ। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। কিন্তু কেউ বা কারা শিশুকন্যাকে খুনের পর পরিত্যক্ত বাড়িতে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ১০ মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শনিবার রাতেই তাকে খুন করে পরিত্যক্ত বাড়িতে রেখে পালিয়ে গেছে। পুলিশ আধিকারিক অভিম্যন্যু মাঙ্গলিক জানিয়েছেন, রাজাপুর গ্রামে হাইওয়ের ২০০ মিটার দূরেই ওই পরিত্যক্ত বাড়িটি রয়েছে। বাড়ির কোনও ঘরেই দরজা, জানালা নেই। পাঁচ ফুট উঁচু ওই বাড়ির একটি ঘর থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, শিশুকন্যার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। তার পরনে দামি ফ্রক ছিল। পাশেই রাখা ছিল সাদা রঙের তোয়ালে। কোনও ধনী পরিবারের সন্তান বলেই পুলিশের অনুমান।
গ্রামের কোনও বাসিন্দাই শিশুকন্যাকে শনাক্ত করতে পারেননি। পুলিশের সন্দেহ, কেউ বা কারা শিশুকন্যাকে খুন করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। হাইওয়ের ধারে পরিত্যক্ত বাড়ি দেখে সেখানেই শিশুকন্যাকে রেখে পালিয়ে যায়। ফরেন্সিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাতে ওই এলাকায় কোনও গাড়ি দাঁড়িয়ে ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?