সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | খাওয়ার পরই সবসময়ে বাসন ধুয়ে ফেলেন? নিছক অভ্যাস নয়, আপনার মধ্যে লুকিয়ে ৮টি বিশেষ গুণ! বলছে মনোবিজ্ঞান

সোমা মজুমদার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৩Soma Majumder

বাড়িতে পরিচারিকা থাকুক বা না থাকুক, অনেকেই খাওয়ার পর নিজের বাসন ধুয়ে নিতে পছন্দ করেন। আপাতভাবে খাওয়ার পরপরই বাসন ধোয়া কেবল একটি অভ্যাস মনে হলেও, মনোবিজ্ঞানীরা বলছেন এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যক্তিত্বের একাধিক দিক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থালা-বাসন ধুয়ে ফেলেন, তাদের মধ্যে কিছু আলাদা মানসিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। মনোবিজ্ঞানীদের মতে, বাসন ধোয়া শুধু পরিচ্ছন্নতার কাজ নয়, বরং এটি একজন মানুষের চিন্তাভাবনা, অভ্যাস ও মানসিক গঠন সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে। ফলে খাওয়ার পর বাসন ধুয়ে ফেলার এই সাধারণ অভ্যাস আসলে ব্যক্তিত্বের এক বিশেষ প্রতিচ্ছবি। আপনার মধ্যেও এই অভ্যাস থাকলে বিশদে জেনে নিন এই বিষয়ে-

১. কাজ শেষ করার প্রবণতাঃ এই ধরনের মানুষরা অসমাপ্ত কাজ সহ্য করতে পারেন না। তারা চান,  যে কোনও কাজ শুরু হলে তা যেন দ্রুত শেষ হয়ে যায়। যার জন্য খাওয়া শেষ হতেই বাসন ধুয়ে নেওয়াকে তারা স্বস্তির মাধ্যম হিসেবে দেখেন।

আরও পড়ুনঃ হার্ট অ্যাটাকের বিপদসংকেত দিতে পারে গলার মাপ! গবেষণায় উঠে এল অবাক করা তথ্য

২. পরিচ্ছন্নতা ও অন্যদের প্রতি দায়বদ্ধতাঃ যারা সবসময় বাসন ধুয়ে রাখেন, তারা সাধারণত সেই নির্দিষ্ট জায়গা কিংবা আশেপাশের মানুষজনের প্রতি যত্নশীল হন। সচেতনভাবেই তাঁরা এই কাজ করেন। পরিবারের অন্য সদস্য বা সহবাসীদের জন্য রান্নাঘর পরিষ্কার রাখা তাঁদের কাছে দায়িত্বের মতো।

৩. রুটিন মেনে চলার অভ্যাসঃ খাওয়ার পর বাসন ধোওয়া এই ধরনের মানুষের কাছে একটি নিয়মিত রুটিন। এতে সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে যায় এবং জীবনযাত্রায় শৃঙ্খলা আসে।

৪. আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশিঃ বিশ্রাম নেওয়ার ইচ্ছে জাগলেও  এই মানুষরা আগে হাতের কাজ সেরে ফেলেন। এটি তাদের আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এবং দায়িত্ববোধের পরিচয় দেয়।

৫. মাইন্ডফুলনেস বা সচেতনতার অনুশীলনঃ বাসন ধোওয়ার সময় জল, সাবানের ফেনা ও হাতের নড়াচড়া পর্যবেক্ষণ করা অনেক সময় মাইন্ডফুলনেস বা মানসিক একাগ্রতার অনুশীলনে সাহায্য করে। সেই কারণে এই ধরনের মানুষেরা চাপমুক্ত থাকতে পারেন।

৬. স্ট্রেস এড়ানোর কৌশলঃ অনেকের কাছে কাজ পড়ে থাকলে মানসিক চাপ বাড়ে। কিন্তু যারা সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নেন, তারা জানেন জমে থাকা বাসন পরবর্তীতে মানসিক চাপ তৈরি করতে পারে। তাই আগেই সমস্যা প্রতিরোধ করতে চান।

৭. দায়িত্ব ও স্বাচ্ছন্দ্যের ভারসাম্যঃ এরা নিজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি পরিবারের বা সঙ্গীর স্বাচ্ছন্দ্যের কথাও ভাবেন। তাই দায়িত্ব ভাগাভাগি করে নিতে পিছপা হন না।

৮. বিনয়ী স্বভাবঃ বাসন ধোয়া কোনও গ্ল্যামারাস কাজ নয়। সাধারণত কেউ এই কাজের জন্য প্রশংসা পান না। তবুও যারা এই কাজ স্বেচ্ছায় করেন, তারা প্রকৃতপক্ষে বিনয়ী ও অহংবর্জিত মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া