বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | সন্ধ্যার মধ্যে জল নামিয়ে বিধাননগর পুরসভা ১০-এ ১০, ঐতিহাসিক বৃষ্টির মোকাবিলা করে ম্যান অফ দ্য ম্যাচ

অভিজিৎ দাস | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার গভীর রাত থেকে ভোর ৬টা পর্যন্ত রেকর্ড বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, মাত্র পাঁচ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে গড়ে ২৪৭.৫ মিলিমিটার। শহরের আদি বাসিন্দারাও মনে করতে পারছেন না শেষ কবে এত বৃষ্টি দেখেছেন। পুজোর বাকি হাতে গোনা তিন দিন তার আগে এই অঝোর বৃষ্টিতে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীদের। সমাজমাধ্যমের দৌলতে নানা ভিডিও চোখে পড়েছে সকলের। কাশী বোস লেন, টালা প্রত্যয়, শ্রীভূমির মতো বড় পুজোর ঢোকার রাস্তা, মণ্ডপ প্রাঙ্গণ জলের তলায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সারাদিন পরিস্থিতি নজরে রেখেছিলেন। মেয়র বলেছিলেন রাত ১০টার পর জল নামতে শুরু করবে। ঠিক বলেছিলেন তিনি। বুধবার সকালেই আলাদা চিত্র। কোথাও জলের চিহ্ন নেই। 

গোটা কলকাতার মতোই ডুবে গিয়েছিল বিধাননগর পুরনিগমের বিস্তীর্ণ এলাকা। হাডকো মোড়ে ছিল হাটু জল। উল্টোডাঙা থেকে সল্টলেক আসার পথে বিপুল জল জমেছিল মঙ্গলবার। সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে আর এস সফ্টওয়্যার মোড় পর্যন্ত রাস্তা নদীতে পরিণত হয়েছিল। রাস্তা কোনটা, ফুটপাথই বা কোনটা বোঝার উপায় ছিল না। কিন্তু এই পরীক্ষায় সসম্মানে উতরে গেল বিধাননগর পুরনিগম। দশ-এ দশ। বুধবার সকাল থেকে কোথাও সামান্য জলে জমে ছিল না।

আরও পড়ুন: রোদ ঝলমলে আকাশ, কিছুক্ষণেই ভোলভদল! আজ ভারী বৃষ্টির তাণ্ডব ৫ জেলায়, আগেভাগেই চরম সতর্কতা জারি

যে সব জায়গায় বেশি জল জমে যেমন, উইপ্রো, মহিষবাথান, করুণাময়ী, কলেজ মোড়। সে সব জায়গা শুকনো খটখটে। অটো-বাস চলছে আর পাঁচটা দিনের মতোই। দোকানপাট খুলেছে। অফিস পাড়ায় কর্মীদের নিয়মিত ছন্দ ফিরে এসেছে। মঙ্গলবার বৃষ্টির দাপটে বিধাননগর-সেক্টর ফাইভ রুটে প্রায় ১০০টি অটোয় যান্ত্রিক গোলযোগ হয়েছিল বলে জানা গিয়েছিল। সেগুলিও পরিষেবা দিতে শুরু করেছে। মঙ্গলবার ভোর থেকে সারাদিন হয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত সব ক’টি পাম্পিং স্টেশন প্রায় সমান তালে কাজ করায় জল আশাতীত গতিতে নেমে গিয়েছে। 

এই বিষয়ে বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, “এখানে কোনও ম্যাজিক নেই। সবাই মিলে চেষ্টা করে এই জল আমরা নামাতে পেরেছি। দীর্ঘদিনের প্রস্তুতি এবং দুর্যোগের সঙ্গে সময় মতো লড়াই করার ফলে দুর্ভোগ কমেছে। প্রকৃতির সঙ্গে সত্যিই কেউ লড়াই করতে পারে না তবুও আমরা চেষ্টা করেছি বলেই সময় মতো জল নেমে গিয়েছে।”

তবুও চিন্তা থেকেই যাচ্ছে। বৃষ্টির ভ্রুকূটি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ এবং ২৬ সেপ্টেম্বর ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছিল মঙ্গলবার। কোথাও হাটু সমান জল। কোথাও বাড়ি একতলা জলের তলায়। সকাল থেকে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা বাতিল করেছে। শহরে একাধিক সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কর্মসূচি অনুযায়ী সব পুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া