রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিড়াল না কুকুর, কে থাকবে বাড়িতে? পোষ্য নিয়ে ঝামেলা তুঙ্গে, সদ্য বিয়ের পরেই বিচ্ছেদের পথে হাঁটল দম্পতি

পল্লবী ঘোষ | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পোষ্যের প্রতি ভালবাসা থেকেই বন্ধুত্বের শুরু। তা থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়েও সেরে ফেলেন দ্রুত। কিন্তু সেই বিয়ে টিকল না বেশিদিন। সদ্য বিয়ের পরেই বিচ্ছেদের পথে হাঁটল এক দম্পতি। কারণ বিয়ের পরেই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। তাও আবার পোষ্যকে নিয়েই। 

 

যা দিয়ে বন্ধুত্বের শুরু, সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রসঙ্গেই ঝামেলা শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। বাড়িতে বিড়াল থাকবে না কুকুর, এই নিয়েই শুরু হয় ঝামেলা। শেষমেশ দুজনেই একে অপরের প্রতি হাল ছেড়ে দেন। তিক্ততা বাড়তেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় দম্পতি। 

 

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতা, ভিডিও তুলে দেখিয়েছিল বন্ধুদের, টানা পাঁচ মাস সাতজন মিলে গণধর্ষণ করল কিশোরীকে

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। যুবক পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। তিনি ওয়ার্ক ফ্রম হোম করেন। অন্যদিকে তাঁর স্ত্রী আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে থাকেন ভোপালে। কুকুর, বিড়ালের প্রতি ভালবাসা থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। শেষমেশ বিয়ের প্যরস্তাব দেন যুবক। তরুণী তাতে রাজিও হয়ে যান। 

 

প্রেমের সম্পর্কের কয়েক মাস পরেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কিছুদিন পরেই সুখের সংসারে আচমকা ঝড়। তরুণীর অভিযোগ, যুবকের পোষ্য কুকুর বারবার তাঁকে হেনস্থা করে। এমনকী তাঁর পোষ্য বিড়ালের উপরে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটিকেও হেনস্থা করতে ছাড়ে না। 

 

অন্যদিকে যুবক জানিয়েছেন, বিয়ের আগেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, একসঙ্গে থাকলে বাড়িতে বিড়াল রাখা যাবে না। কারণ পোষ্য সারমেয় তাঁর বাড়িতেই থাকবে। পোষ্য বিড়ালকে নিজের বাড়িতে রেখে তাঁর সঙ্গে থাকতে হবে। কুকুর ও বিড়াল একসঙ্গে থাকতে পারবে না। তার সত্ত্বেও বাবার বাড়ি থেকে পোষ্য বিড়ালটিকে বাড়িতে নিয়ে আসেন তরুণী। 

 

আরও পড়ুন: রোদ ঝলমলে আকাশ, কিছুক্ষণেই ভোলভদল! আজ ভারী বৃষ্টির তাণ্ডব ৫ জেলায়, আগেভাগেই চরম সতর্কতা জারি

 

যুবকের অভিযোগ, তরুণীর পোষ্য বিড়ালটি আসার পরেই বাড়ির অ্যাকুরিয়ামের মাছের উপর হামলা করে। যা ঘিরে বাড়িতেও শোরগোল শুরু হয়। প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়। যুবক জানিয়ে দেন, তিনি পোষ্য কুকুরকে ছাড়া থাকতে পারবেন না। অন্যদিকে তরুণীকে পোষ্য বিড়ালটিকে ছাড়া থাকতে নারাজ। দুজনেই জেদের বশে নিজেদের সিদ্ধান্তে অনড়। 

 

জানা গেছে, পরিবারের সদস্যরা, বন্ধুবান্ধব, পরিজন, সহকর্মীরাও দম্পতিকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শত চেষ্টার পরেও কেউ কারও মত বদল করেননি। অবশেষে দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিয়ের মাত্র কয়েক মাস পরেই ডিভোর্সের সিদ্ধান্ত জানিয়ে দেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া