রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ডলারের তুলনায় ভারতীয় টাকার রেকর্ড পতন, শেয়ার সূচকেও ধস

সৌরভ গোস্বামী | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ডলারের বিপরীতে ভারতীয় টাকা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে এল। মার্কিন প্রশাসনের এইচ-১বি ভিসা ফি হঠাৎ বাড়ানোর সিদ্ধান্ত এবং শুল্ক আরোপের আশঙ্কা ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়তেই রুপির দর নেমে গিয়ে দাঁড়াল ৮৮.৭ টাকায়।

একই সঙ্গে ভারতীয় শেয়ারবাজারেও দেখা গেল ধসের সুর। মঙ্গলবার সেনসেক্স সামান্য হলেও পড়ে গিয়ে ০.০৭ শতাংশ কমে থামল ৮২,১০২ পয়েন্টে। নিফটি সূচকও পিছিয়ে গিয়ে দাঁড়াল ২৫,১৯৭.৫০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০.১৩ শতাংশ কম। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আইটি, এফএমসিজি এবং প্রতিরক্ষা খাতের সূচকে, যা প্রায় ১ শতাংশ পর্যন্ত নেমে আসে। বুধবার সকাল ৭টায় গিফট নিফটি ৪০ পয়েন্ট নীচে ২৫,২০০-তে লেনদেন করছিল, পতন ০.১৬ শতাংশ।

ভারতের পাশাপাশি গোটা এশিয়ার বাজারে বুধবার পতন দেখা গেছে। এর অন্যতম কারণ মার্কিন শেয়ারবাজারের ক্ষতি। মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বিনিয়োগকারীদের সতর্ক করেছেন এই বলে যে, “শেয়ারের দাম যথেষ্ট উচ্চ পর্যায়ে রয়েছে”। তাঁর আরও মন্তব্য, “ফেড একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রয়েছে”, যা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। তবে সুদের হার কমানোর সম্ভাবনা সম্পর্কে তিনি কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

আরও পড়ুন: আচমকা চাকরি থেকে বরখাস্ত, ক্ষতিপূরণ চাওয়ায় চরম শারীরিক নির্যাতন, নয়ডার বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মীর অভিযোগ শুনলে চমকে উঠবেন

ভারতীয়  বাজারের জন্য আরও এক ধাক্কা এসেছে আগস্ট মাসের ক্রয় ব্যবস্থাপক সূচক (PMI) থেকে। আগের মাসের তুলনায় দুর্বল এই পরিসংখ্যান বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। উৎপাদন ও পরিষেবা খাতে মন্থরতা তৈরি হওয়ায় এর প্রভাব ভারতীয় টাকা  ও শেয়ার সূচকের ওপর স্পষ্টভাবে পড়ছে।

বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন মার্কিন পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারস (PCE) প্রাইস ইনডেক্স প্রকাশের। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাজেট পাস না হলে সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই রাজনৈতিক অনিশ্চয়তাও আন্তর্জাতিক বাজারে আতঙ্ক বাড়াচ্ছে।

আরও পড়ুন:  ত্রিপুরাসুন্দরী মন্দির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন

রুপি-ডলারের রেকর্ড পতন আমদানির খরচ বাড়িয়ে তুলতে পারে এবং বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত স্থিতিশীলতা ফেরানো না গেলে আগামী দিনে মূল্যস্ফীতি বৃদ্ধি, বিনিয়োগ হ্রাস এবং শিল্প উৎপাদনে মন্থরতা স্পষ্ট হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ভারতীয় অর্থনীতি এখন এক অনিশ্চিত পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে, যেখানে আন্তর্জাতিক  চাপ ও অভ্যন্তরীন দুর্বলতা বিনিয়োগকারীদের আস্থা নাড়িয়ে দিচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া